শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৮:৩৯ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৮:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানের একটি পারমানবিক কেন্দ্রে নাশকতার হামলা বানচাল করা হয়েছে বলে জানিয়েছে ইরানের মিডিয়া

নুরে আলম : [২] ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর মিডিয়া চ্যানেলগুলি বলেছে যে, একটি ড্রোন ভবনে হামলার চেষ্টা করে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কোনও প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতি হয়নি। আল জাজিরা

[৩] ইরানের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ওয়েবসাইট নূর নিউজ জানিয়েছে যে, ভবনে আঘাত হানার আগেই ড্রোনটিকে লক্ষ্যচ্যুত করা হয়। ঘটনার সত্যতা যাচাই করতে ও জড়িতদের সনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

[৪] প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরের দিকে হামলার চেষ্টা করা হয়। কিন্তু এমন হামলার জন্য পারমাণবিক কেন্দ্রের বিজ্ঞানী ও নিরাপত্তারক্ষীরা আগে থেকেই সতর্ক ছিলেন। কঠোর নিরাপত্তার কারণে ভবনে কোনো ধরনের ক্ষয় ক্ষতি হয়নি।

[৫] ইরান এই হামলার জন্য পূর্বের কিছু হামলার কারনে ইসরায়েলকে দায়ী করছে। কিন্তু এই হামলার জন্য ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।

[৬] ইরানের একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, যে পারমানবিক ভবনে হামলা হয়েছে সেটি তেহরানের থেকে ৪০কি.মি দুরে কারাজ শহরে অবস্থিত।

[৭] ইরানের পারমানবিক শক্তি সংস্থা জানিয়েছে, ১৯৭৪ সালে তাদের এই পারমাণবিক কেন্দ্রটি স্থাপিত । মাটি, পানি, কৃষি ও প্রাণিসম্পদ উন্নয়নের জন্য এখানে পারমানবিক প্রযুক্তি ব্যবহার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়