শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৫:৪৭ বিকাল
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৫:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিএসএল ফাইনালে বৃহস্পতিবার মুখোমুখি পেশোয়ার-মুলতান, খেলা দেখাবে টি-স্পোর্টস

রাহুল রাজ : [২] অবশেষে পর্দা নামতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসর। ২৪ জুন, বৃহস্পতিবার ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার জালমি ও মুলতান সুলতানস।

[৩] গত মার্চে আসর শুরু হলেও করোনা মহামারিতে বেশ কয়েকটি দলের খেলোয়াড় ও কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ায় মাঝপথেই স্থগিত হয়ে যায় অনির্দিষ্ট সময়ের জন্য।

[৪] শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় সংযুক্ত আরব আমিরাতের মাটিতে জুনে অনুষ্ঠিত হবে বাকি ম্যাচগুলো। আমিরাতের তিনটি ভেন্যুতে হয় বাকি ম্যাচগুলো।

[৫] লিগ পর্ব শেষে কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হয় ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতানস। এই ম্যাচে ইসলামাবাদকে ৩১ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে মুলতান।

[৬] প্রথম এলিমিনেটরে করাচি কিংস পেশোয়ার জালমিকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয় এলিমিনেটরে ইসলামাবাদকে হারায় ৮ উইকেটে। তবেই পায় ফাইনালের টিকিট।

[৭] ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়