শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০৪:০৫ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৪:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাশিয়া বাংলাদেশের জনগণের অকৃত্রিম বন্ধু

কূটনৈতিক প্রদিবেদক: [২] সারা বিশ্বের জাতিগুলোর মুক্তির সংগ্রাম ও নিরস্ত্রীকরণের লড়াইয়ে রাশিয়া অগ্রণী ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় রাশিয়া বাংলাদেশের জনগণের অকৃত্রিম বন্ধু এবং উন্নয়নের অংশীদার।

[৩] বুধবার ঢাকায় রাশিয়ান হাউস এ তথ্য জানিয়ে বলেছে, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুশ জনগণের যুদ্ধের ৮০তম বর্ষপূতি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

[৪] বক্তারা বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে রুশ জনগণের এই যুদ্ধই রুশ জনগণকে বিশ্ব শান্তি, মানবতাবাদ, সমতা, ন্যায্যতা এবং গণতন্ত্রের আদর্শে উজ্জীবিত করেছে। এই যুদ্ধের পটভূমিতে রচিত হয়েছে অসাধারণ সব সাহিত্য, সঙ্গীত ও চলচ্চিত্র। সেগুলো এখনো মানবতাবাদী চিন্তাধারার অনন্য উৎস।

[৫] রাশিয়ান হাউসের পরিচালক ম্যাক্সিম দোব্রখোতভের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী, বাংলাদেশ-রাশিয়া মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ড. শহিদুল্লাহ শিকদার, মুক্তিযুদ্ধ একাডেমির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দাশ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়