শিরোনাম
◈ হাজারও মানুষ নির্বিচারে আটক, দেদারসে চলছে মামলা বাণিজ্য, অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন ◈ নির্বাচনে জিততে উত্তরবঙ্গে চোখ জামায়াতের, রংপু‌রে লাঙলের দুর্গ ভাঙ‌তে চায় তারা ◈ বেনাপোল বন্দরে বাণিজ্য ও যাতায়াত: ৫৭৫ ট্রাক পণ্য, পাসপোর্টধারী ১,৩৯৮ জন ◈ পুরান ঢাকার রঙিন জীবনে ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত ◈ ১০টি আসনে জয়ের আশা করছে এনসিপি ◈ দুরন্তকে হা‌রি‌য়ে অদম্য টি-টোয়েন্টি ক্রিকে‌টে ধুমকেতুর সুন্দর সূচনা  ◈ বিশ্বকাপে ভারত-পাকিস্তান লড়াই নিয়ে আশাবাদী অ‌স্ট্রেলিয়ান ব্রেট লি  ◈ চট্টগ্রাম বন্দর অচল করার অভিযোগে ১৫ নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ তদন্তের নির্দেশ ◈ প্রক্টর অফিসের সামনে ভ্রাম্যমাণ দোকান বসালেন ডাকসু সদস্য সর্বমিত্র ◈ ভারতে অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ: ১৬ শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ০২:০৫ দুপুর
আপডেট : ২৩ জুন, ২০২১, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রবাসীদের টিকা ভোগান্তি না কমালে মাসে ৩শ কোটি টাকা বাইরের দেশে চলে যাবে: এম টিপু সুলতান

মিনহাজুল আবেদীন: [২] রিক্রুটিং এজেন্সিস ঐক্য পরিষদের সভাপতি এম টিপু সুলতান আরও বলেন, প্রবাসীদের ৯৯ শতাংশ মানুষই টিকা পাচ্ছে না। তাদের কোনো কোটার আওতায়ই আনা হচ্ছে না। অ্যাপসের মাধ্যমে যে আবেদন করবে সেই অধিকার থেকেও বঞ্চিত হচ্ছে।

[৩] দৈনিক আমাদের নতুন সময়কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অনেক প্রবাসী দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে ভোটার আইডি কার্ডও করতে পারেননি। আবার তারা বাইরে থাকার কারণে দেশে এসে করতে গেলেও বিভিন্ন ঝামেলায় পড়ছেন।

[৪] ফোরাবের সাবেক সভাপতি বলেন, প্রবাসীদের টিকা দেয়ার ক্ষেত্রে যারা পাসপোর্টধারী, ভিসা বা আকামা আছে কিন্তু স্মার্ট কার্ড নেই, টিকা দেয়ার ক্ষেত্রে অপশনে এগুলো যুক্ত করতে হবে। যাদের ভোটার আইডি নেই তাদের জন্ম নিবন্ধন সনদ দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ করা যেতে পারে।

[৫] তিনি আরও বলেন, সরকার যখন একটি মানুষকে পাসপোর্ট দিয়েছে তখন অবশ্যই তার সবকিছু যাচাই করে দেয়া হয়েছে। সুতরাং টিকা দেয়ার ক্ষেত্রে যার ভোটার আইডি নেই তাকে পাসপোর্ট দেখেই টিকা দেয়া যেতে পারে। যাদের ভিসা বা আকামার মেয়াদ আছে তারাও বিশেষভাবে তালিকাভুক্ত হতে পারে। সম্পাদনা: মেহেদী হাসান

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়