শিরোনাম
◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল ◈ ইংরেজি শিখতে সচিবদের বিদেশ সফর, প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দিলো মন্ত্রণালয় ◈ জাতীয় সংসদে যে ১৬টি অধ্যাদেশ এখনই বিল আকারে উত্থাপিত হচ্ছে না ◈ বেনাপোল বন্দর এলাকায় অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার

প্রকাশিত : ২৩ জুন, ২০২১, ১২:৩৩ রাত
আপডেট : ২৩ জুন, ২০২১, ১২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শঙ্কা কাটিয়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফরের সূচি ঘোষণা

স্পোর্টস ডেস্ক : করোনাভাইরাস সংক্রমণের কারণে জিম্বাবুয়েতে চলছে কঠোর লকডাউন। এর ফলে দেশটিতে বন্ধ আছে সকল প্রকার খেলাধুলা। এজন্য বাংলাদেশ দলের আসন্ন জিম্বাবুয়ে সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে সে শঙ্কা কেটে গেছে। বাংলাদেশের বিপক্ষে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট (জেডসি)।

দুই দলের লড়াই শুরু হবে টেস্ট দিয়ে। আগামী ৭ জুলাই সাদা পোশাকের একমাত্র ম্যাচটি মাঠে গড়াবে। ১১ তারিখে শেষ হবে পাঁচদিনের ম্যাচটি। এরপর ওয়ানডে সিরিজের লড়াই। ৩ ম্যাচের এই সিরিজ আইসিসি সুপার লিগের অংশ। ম্যাচ তিনটি হবে যথাক্রমে আগামী ১৮, ১৮ ও ২০ জুলাই।

সিরিজ শেষ হবে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে। ওয়ানডে সিরিজের মতোই টি-টোয়েন্টি হবে ৩টি। ম্যাচ ৩টি হবে আগামী ২৩, ২৫ ও ২৭ জুলাই। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি সব সিরিজের প্রতিটি ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়