শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে মাইন শনাক্তে ইরান বিপাকে, সক্ষমতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের ◈ অভিন্ন ভবিষ্যৎ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে এনডিটিভিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বার্তা ◈ কোন শিল্পপতিকে বাঁচাতে হাসিনাকে দিল্লিতে আশ্রয়, অমিত শাহকে প্রশ্ন অভিষেকের! (ভিডিও) ◈ দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহত ১০ ◈ ১৪ এপ্রিল ১০ উপজেলায় ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধবিরতি: কার কী শর্ত, কোথায় অনিশ্চয়তা? ◈ বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন ◈ চাকরি প্রার্থীদের জন্য বড় সুখবর আসছে! ◈ এক মাসে ৫৩২ মৃত্যু, থামছে না সড়ক দুর্ঘটনার মিছিল ◈ যেসব শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি সহায়তা পাবেন ৬ হাজার টাকা, আবেদন করবেন যেভাবে

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিলিপাইনে করোনা টিকা না দিলেই হবে জেল, জানালেন প্রেসিডেন্ট দুতার্তে

আসিফুজ্জামান পৃথিল: [২] সোমবার টেলিভিশনে দেওয়া ভাষণে এ সতর্কবাণী দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। রদ্রিগো দুতার্তে বলে, ‘আপনাকেই বেছে নিতে হবে। হয় টিকা নিতে হবে, না হলে আমি আপনাকে জেলে ঢুকাবো।’ সিএনএন

[৩] সারা বিশ্বেইটিকা নেয়ার বিষয়টি স্বেচ্ছাভিত্তিক। কিন্তু প্রেসিডেন্ট দুতের্তে ভিন্ন উপায় নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেছেন, ‘দেশে একটি সঙ্কট চলছে। ফিলিপিনোরা সরকারকে শ্রদ্ধা করছে না বলে হতাশা প্রকাশ করছি। টিকা নেওয়ার জন্য সরকারের যে আহবান তাতে সাড়া দিচ্ছেন না দেশবাসী।’ রয়টার্স

[৪] রোববার পর্যন্ত ফিলিপাইনে ২১ লাখ মানুষকে পুরোপুরি টিকা দেয়া হয়েছে। এ দেশে বসবাস করেন ১১ কোটি মানুষ। সরকার বলেছে, এ বছরের শেষ নাগাদ ৭ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্য স্থির করা হয়েছে।

[৫] বিভিন্ন ইস্যুতে কট্টর অবস্থান নেয়ার জন্য পরিচিত দুতের্তে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। তার এই যুদ্ধে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়