শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৯:৪৪ সকাল
আপডেট : ২২ জুন, ২০২১, ০৯:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার রোনালদোর নামে বিশুদ্ধ পানি বাজারে ছাড়ল সুইডিশ ব্রান্ড ইকিয়া

আখিরুজ্জামান সোহান: [২] রোনালদোর কোকা কোলা কান্ডের সপ্তাহ পার হলেও আলোচনা যেনো পিছু ছাড়ছেনা কোনমতেই। এই আলোচনায় নতুন মাত্রা যুক্ত করলো সুইডিশ ব্রান্ড ইকিয়া। দ্য ড্রাম

[৩] পর্তুগাল তারকা সিআর সেভেনের কোকাকোলা বন্দনার পর, তার এই সিদ্ধান্তকে সম্মান জানাতে ‘ক্রিশ্চিয়ানো’ নামে নতুন এক মিনারেল ওয়াটার বাজারে ছেড়েছে স্বনামধন্য সুইডিশ হোম অ্যাপলায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইকিয়া। কোম্পানিটি প্রতি বোতলের দাম নির্ধারণ করেছে মাত্র ১.৯৯ ডলার।

[৪] কোম্পানিটি দাবি করছে তাদের এই বোতল পরিবেশবান্ধব এবং পুণঃব্যবহারযোগ্য। পাশাপাশি বোতলের লেবেলে বড় অক্ষরে লেখা আছে ‘বোতলটি শুধুমাত্র পানি রাখার ক্ষেত্রে পুনরায় ব্যবহার করা যাবে’। নেটিজেনদের মতে এই বাক্যটি কোকা কোলাসহ নানান সুগারজাত সফট ড্রিংকসের বিরুদ্ধে বড় বার্তা প্রেরণ করবে।

[৫] উল্লেখ্য, গত ১৪ জুন কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গে রোনালদো মঞ্চে গিয়ে দেখেন টেবিলের ওপর দুটি কোকা কোলার বোতল রাখা। পাশে একটি পানির বোতল। এই দেখে রোনালদো কোকা কোলার বোতল দুটি সরিয়ে ফেলেন। আর হাতে পানির বোতলটি ধরে রোনালদো বলেন, ‘পানি খান!

[৬] এর ফলে কোকা কোলার মূল্য ২৪২ বিলিয়ন থেকে ২৩৮ বিলিয়ন ডলারে নেমে যায়। অর্থাৎ চার বিলিয়ন মূল্য হারায় কোকাকোলা। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়