শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০১:৩৩ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০১:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লকডাউন এলাকায় ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ রোধে লকডাউন ঘোষিত এলাকায় কোনও ট্রেন যাবে না। এজন্য কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। এ ছাড়া গাজীপুর জেলায় লকডাউন থাকায় ওই জেলার সংশ্লিষ্ট স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতি বাতিল করা হয়েছে। সোমবার (২১ জুন) রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আওয়াল সাক্ষরিত এক দফতরাদেশে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, খুলনা জেলা ও মহানগর এলাকায় চলমান আগামী ২৮ জুন পর্যন্ত সার্বিক চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। তাতে খুলনা রেলওয়ে স্টেশনে ট্রেনের আগমন ও বহিরাগমন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। যার প্রেক্ষিতে আগামী ২২ জুন থেকে পাঁচটি ট্রেন খুলনা স্টেশনের পরিবর্তে যশোর স্টেশন হতে পরিচালিত হবে।

ট্রেনগুলো হচ্ছে- যশোর-চিলাহাটি-যশোরগামী সীমান্ত এক্সপ্রেস ও রূপসা এক্সপ্রেস; যশোর-ঢাকা-যশোরগামী চিত্রা এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস এবং যশোর-পার্বতীপুর-যশোরগামী রকেট এক্সপ্রেস।

অপরদিকে রাজশাহী, খুলনা, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলায় জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ করায় এসব এলাকায় চলাচলকারী ট্রেনগুলোর যাত্রা বাতিল করা হয়েছে। ট্রেনগুলো হচ্ছে- রাজশাহী-খুলনা-রাজশাহী রুটে চলাচলকারী সাগরদাঁড়ি এক্সপ্রেস, রাজশাহী-পোবরা-রাজশাহী রুটে চলাচলকারী টুঙ্গিপাড়া এক্সপ্রেস, রাজশাহী-ভাঙা-রাজশাহী রুটে চলাচলকারী মধুমতী এক্সপ্রেস, খুলনা-গোয়ালন্দ ঘাট- খুলনা রুটে চলাচলকারী নকশিকাঁথা এক্সপ্রেস ও রাজবাড়ী-ভাঙা-রাজবাড়ী রুটে চলাচলকারী রাজবাড়ী এক্সপ্রেস ১, ২, ৩ ও ৪।

অপরদিকে পূর্বাঞ্চল রেলওয়ের নিয়ন্ত্রণাধীন গাজীপুর জেলায় জনসাধারণের চলাচল বন্ধ ঘোষণা করায় পশ্চিমাঞ্চল হতে ঢাকাগামী ও ঢাকা হতে ফেরত সকল যাত্রীবাহী ট্রেনের বিরতি জয়দেবপুর ও টঙ্গী রেলওয়ে স্টেশনে লকডাউন চলাকালীন সময়ে বাতিল করা হয়েছে। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ