শিরোনাম
◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০১:০১ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রবিউল আলম: বাবাকে বুঝতে হলে আগে ‘বাবা হতে হবে’

রবিউল আলম: বাবাকে বুঝতে হলে আগে ‘বাবা হতে হবে’। বাবাকে ভালো করে বুঝতে পারিনি, দেশ থেকে দেশান্তরে জীবন সংগ্রামের জন্য। অভাব-অনটনে কর্মহীন একজন বাবাকে কারই ভালো লাগে। দাদা জীবিত একমাত্র পুত্র সন্তান হওয়ায় নিজের ইচ্ছার মালিক ছিলো। রাজনীতি, সংস্কৃতি হৈ-হুল্লোড় মাঝেই দিন কেটেছে। ভারত সরকার পুশব্যাক করায়, জীবন কতোটা কঠিন বাবা জীবনের শেষ সময়টা বুঝতে পেরেছিলেন। গোপনে লুকিয়ে কেঁদেছেন, বুঝতে পারিনি বাবা হওয়ার পুর্বমুহূর্ত পর্যন্ত। বাবা চলে গেলেন, চলে গেলো আমার সন্তানও। নাতি এসে জানতে চাইলো, দাদা তোমার কী লাগবো। মেয়েকে বলছে, মা একটা কেক আনো। ছোট ছেলেটা বুকের সঙ্গে মিশে বাবা দিবসের শুভেচ্ছা জানালো।

বুকের অপর পাশের অংশটা শূন্য হয়েই থাকলো। মাকে দেখতে বড় ইচ্ছে হচ্ছিলো। মা কাছে নেই। নাতিকে বুকে নিয়েছিলাম, সন্ধ্যা এসে দেখি, নাতিও বাড়ি নেই। জীবন কি তাহলে এমনই? এই পূর্ণ তো, পরক্ষণেই শূন্যতা হাহাকার! এই পৃথিবীর কতো আজব সংবাদ প্রকাশিত হচ্ছে বাবা দিবসকে সামনে রেখে। মেহজাবিন, তার বাবা-মা-বোনকে হত্যা করেছে। স্বপ্ন নয় তো! বাবা নামে কিছু দানব আছে হয়তো। হয়তো নেশার জগৎ অনেক সন্তানকে হত্যাকারী বানিয়েছে, জীবনের ব্যর্থতার জন্য অনেক মেয়েরা মা-বাবার লজ্জার কারণ হয়েছে, হচ্ছে।

পরমীনিরা কারও সন্তান, নাসিররাও কারও বাবা। বাবা দিবসের উপহার কি জেলখানা? আমি হয় তো মুক্ত আছি। মনটা তো জেলখানাই, বাবা দিবসে হৃদয়টা শূন্য, মাকে নিয়েই সাত্মনা,সন্তানহারা পিতার বুকে কতোটা যে যন্ত্রণা বোঝানো যাবে না। বাবার ছবি ১৯৮৮ সালের বন্যায় নষ্ট হয়ে যাওয়াটাও একটা যন্ত্রণার বিষয়, বুকটা শূন্য শূন্য লাগে। বড় শূন্য শূন্য লাগে।
লেখক : মহাসচিব, বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতি

  • সর্বশেষ