শিরোনাম
◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ১২:৩৯ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ১২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দিপু তৌহিদুল: খুশি হয়ে নয়, উপায়হীন হলে সরকার লকডাউন দেয়

দিপু তৌহিদুল: কাছের পরিচিত মানুষরা করোনার শিকার বনতে শুরু করেছেন। যে যার অবস্থান হতে সতর্ক আচরণ করুন। গত দুইদিনে বেশ কয়েকজনের নয়া করোনা আক্রান্ত হবার খবর পেলাম। করোনা নিয়ে আগামীর দিনগুলোতে চলতে হবে, আমাদের ঘরের বাইরে যেতেই হবে, তাই মাস্ক পরা ও শারীরিক দূরত্বটাকে প্রাধান্য দিতে শিখেই ফেলুন। এটা করা খুব সহজ, আর এটা করার জন্য সরকারকে আপনার ঘাড় ধরতে হবে কীসের জন্য?

সরকার আপনার ভালোর জন্যই মাস্ক পরতে বলেছে। ভাবুন অকালে আপনি আমি মরে গেলে সরকারের কি ক্ষতিটা হবে? কিছুই হবে না, উল্টো রাষ্ট্রের জনসংখ্যার চাপ কমবে। খোঁজ নিলে জানতে পারবেন যারা নিয়মিত মাস্ক পরেছেন তারা করোনা ছাড়াও বিভিন্ন সাধারণ রোগ থেকে মাস্কহীন মানুষদের চাইতে অনেকগুন বেশি ভালো ছিলেন বা আছেন। মাস্ক পরলেই অস্বস্তি হয়, এইটা ফালতু ব্যাখ্যা। আপনার আচরণ ঠিক থাকলে করোনার সংক্রামণ কিছুটা হলেও কমবে, এই কিছুটা কম না, অনেক কিছু।

লকডাউন সরকার খুশি হয়ে দেয় না, উপায় না পেয়ে দেয়, আর তাই লকডাউন এড়াতে চাইলে স্বাস্থ্যবিধি না মেনে কোনো উপায় নেই। নিজে স্বাস্থ্যবিধিটাকে উপেক্ষা করবেন আর সরকারকে এক পাক্ষিক গালমন্দ করবেন এটা অনৈতিক। ঢাকার হার্ট পয়েন্টে বসবাস করি, লক্ষ্য করছি শতকরা ৫ শতাংশ মানুষ মাস্ক ব্যাবহার করছে, এটা চরম অন্যায়। আমরা ভারতের মতন চরম বিপদের দিকে দ্রুত এগোচ্ছি এটা এখন মোটামুটি ক্লিয়ার হয়ে আসতেছে। সামনে কোরবানির ঈদ, তার আগেই এখন অবস্থা যেমন দাঁড়াচ্ছে দেখছি, তাতে করে বাংলাদেশের বহু মানুষ সামনের কোরবানির ঈদের দিন আর নাও দেখতে পারে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়