শিরোনাম
◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা ◈ মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটাল কয়েকজন, গ্রেপ্তার ৫ ◈ পোশাকশ্রমিকদের আন্দোলন: মিরপুর-গাজীপুরে সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, খুলেছে মেট্রো স্টেশন ◈ সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত, মহাসড়ক ও রেললাইন অবরোধ

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৮:০৪ রাত
আপডেট : ২২ জুন, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকরাই বাতিঘর: শিক্ষামন্ত্রী

শরীফ শাওন: [২] প্রশিক্ষিত শিক্ষক নিয়োগে গুরাত্বারোপ করেন ইউজিসি চেয়ারম্যান।

[৩] ডা. দীপু মনি বলেন, শিক্ষকদের মানবিক ও নৈতিক মূল্যবোধে গুণান্বিত হতে হবে। তারা শিক্ষার্থীদের কাছে আদর্শ। ঘটনাচক্রে শিক্ষকতা নয়, স্বপ্ন হিসেবে ধরে নিয়েই শিক্ষকতায় আসতে হবে। তাহলে আমরা শিক্ষার কাঙ্খিত মান নিশ্চিত করতে পারবো।

[৪] সোমবার ভার্চুয়ালি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও আমাদের অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে আনতে এ পদ্ধতি আরও জারদার করতে হবে।

[৫] জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, দেশের উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এটি গুরুত্বপূর্ণ দিক। প্রশিক্ষণ গ্রহণ করে শিক্ষকরা তা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন।

[৬] বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে গুণগত শিক্ষক নিয়োগ নিশ্চিত করতে হবে। ‘ম্যান বিহাইন্ড দ্য মেশিন’ ভালো না হলে কোয়ালিটি নিশ্চিত হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর দর্শন, কুদরাত-ই-খুদা শিক্ষা কমিশন, সংবিধানের মূলনীতির মধ্যেই রয়েছে আমাদের শিক্ষা ভাবনা কী হবে। সেই শিক্ষা দর্শনকে সামনে রেখে আধুনিক ও বিশ্ব উপযোগী শিক্ষার বিকাশে আমরা কাজ করে যাচ্ছি।

  • সর্বশেষ