শিরোনাম
◈ তেলআবিব, এইলাত বন্দর ও কয়েকটি মার্কিন ঘাঁটিতে আবারও ইরানের বিধ্বংসী আঘাত ◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৭:৪৯ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৭:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝালকাঠির পৌর নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ভোট বর্জন

ঝালকাঠি প্রতিনিধি : [২] ঝালকাঠি পৌরসভা নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন স্বতন্ত্র মেয়র প্রার্থী আফজাল হোসেন। এই ঘোষণা লিখিতভাবে সোমবার দুপুরে গণমাধ্যম কর্মীদের পাঠিয়েছেন তিনি।

[৩] আফজাল জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র। এই নির্বাচনে তিনি নারিকেল গাছ প্রতীক নিয়ে লড়ছিলেন। আফজাল বলেন, সকাল ৮টায় ভোট শুরুর পরপরই পৌরসভার ৯টি ওয়ার্ডের সবকটি কেন্দ্র থেকে তার পোলিং এজেন্টদের বের করে দিয়েছে নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর লোকজন।

[৪] বিষয়টি রিটার্নিং কর্মকর্তাকে অবগত করা হলেও কোনো প্রতিকার পাননি তিনি। তাই ভোট বর্জন করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে তিনি ভোট বর্জন করায় এখন মেয়র পদের জন্য লড়াই হচ্ছে নৌকা প্রতীকের বর্তমান মেয়র লিয়াকত আলী তালুকদার এবং ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতীকের হাবিবুর রহমানের মধ্যে।

[৫] এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘আমি এখনও লিখিত কোনো কাগজ পাইনি।’

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়