শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৬:২২ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরাজগঞ্জে যুবলীগ নেতা, শিক্ষক ও সাংবাদিকসহ ৮ জুয়ারি আটক

সোহাগ হাসান : [২] জেলার তাড়াশে জুয়ার আসর থেকে যুবলীগের সাধারণ সম্পাদক, দৈনিক ইত্তেফাক
পত্রিকার তাড়াশ উপজেলা প্রতিনিধি ও শিক্ষকসহ ৮ জুয়ারীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।

[৩] সোমবার (২১জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোঃ মোস্তাফিজুর রহমান।

[৪] এর আগে, ভোর রাতে পৌর বাজার এলাকায় তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের নিজস্ব অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

[৫] আটককৃতরা হলেন, তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুত, তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি, দৈনিক ইত্তেফাক পত্রিকার তাড়াশ প্রতিনিধি গোলাম মোস্তফা, আমবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক একলাস হোসেন পিন্টু, নাসির হোসেন, আব্দুল বারেক, বেলাল হোসেন, মোস্তফা (২) ও বাহাদুর আলী।

[৬] র‌্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো.মোস্তাফিজুর রহমান জানান, সোমবার ভোররাতে পৌর বাজার এলাকায় তাড়াশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুতের নিজস্ব অফিস থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

[৭] তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বলেন, যুবলীগ নেতা,শিক্ষক ও সাংবাদিকসহ আটজনকে থানায় সোপর্দ করেছে র‌্যাব-১২ এর সদস্যরা। বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়