শিরোনাম
◈ ৭১-এর অপরাধ পাকিস্তান আজও অস্বীকার করে, বাংলাদেশের পাশে আছে ভারত: রণধীর জয়সওয়াল ◈ সৌদি আরব সত্যিই কি ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াতে পারে, যা রয়েছে গোয়েন্দা তথ্যে ◈ একাত্তর আগে, বাকি সব পরে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশের স্বাধীনতার মূল আকাঙ্ক্ষা গণতন্ত্র: তথ্যমন্ত্রী ◈ এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধের গৌরবকে খাটো করে: প্রধানমন্ত্রী ◈ ১২ বছরের শিশুদের যুদ্ধের ময়দানে নামানোর সিদ্ধান্ত ইরানের ◈ নর্দান আয়ারল্যান্ডকে হারি‌য়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখলো ইতালি  ◈ আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থল সেনা পাঠানোর কথা বল‌ছেন ‌ডোনাল্ড ট্রাম্প ◈ এবার প্রবাসীদের জন্য যে কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া ◈ ইরান যুদ্ধের প্রভাবে এলএনজি সংকট, কয়লার ব্যবহার বাড়াচ্ছে এশিয়া!

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে ২৪ ঘন্টায় আক্রান্ত ৯৫, পুলিশ সদস্যসহ ২ করোনা রোগীর মৃত্যু

মাহফুজুর রহমান: [২] ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধিন অবস্থায় পুলিশসহ দুই করোনা রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছে আরো দুই জন। মৃত পুলিশ কনষ্টেবলের বাড়ি মাগুরা জেলায়।

[৩] ঝিনাইদহ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকালে ঝিনাইদহ ও কুষ্টিয়া ল্যাব থেকে ২’শ ৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল এসেছে। এদের মধ্যে ৯৫ জনের করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩ হাজার ৪’শ ৯১ জনে। ২৪ ঘন্টায় করোনায় ২ জন ও উপসর্গ নিয়ে আরো দুইজনসহ ৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ৬৯ জনে।

[৪] তবে জেলায় করোনার সংক্রমনের হার দিন দিন বৃদ্ধি পেলেও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। হাট-বাজার, দোকান-পাট ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক, ছাড়াও কেনা-বেচা করছে ক্রেতারা। শহরের চলাচলে বিধি নিষেধ থাকলেও নির্দেশনা থেকে যাচ্ছে উপেক্ষিত। গাদা-গাদি করে হাট-বাজারে চলাচল করতে দেখা গেছে। পরিস্থিতি সামাল দিতে সোমবার সন্ধার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরি সভার আয়োজন করা হয়। এ সভা থেকে কঠোর লকডাউনের মত সিদ্ধান্ত আসতে পারে বলে অনেকে ধারণা করছেন।

[৫] ঝিনাইদহ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ হারুন অর রশিদ জানান, ৫০ শর্যার করোনা ওয়ার্ডে ধারণ ক্ষমতার বেশি রোগী অবস্থান করছে। স্থান সংকুলান না হওয়ায় ৫০ শর্যার একটি নতুন করোনা ওয়ার্ড খোলা হয়েছে। সদর হাসপাতালে করোনা পরীক্ষার জন্য ভিড় বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়