শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে খর্ব শক্তির দল নয়, স্কোয়াডের গভীরতা যাচাই‌য়ে নতুন‌দের নেয়া হ‌য়ে‌ছে: নিউজিল্যান্ড কোচ ◈ ক্রিশ্চিয়া‌নো রোনাল‌দো এখ‌নো পর্তুগালের জন্য গুরুত্বপূর্ণ  ◈ কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, জ্বালানি ট্যাংকে অগ্নিকাণ্ড ◈ কুনারে পাকিস্তানের রকেট হামলা, ৯ হাজারের বেশি পরিবার ঘরছাড়া ◈ ‘মাইনাস টু ফর্মুলা’ বাস্তবায়নে দুই দলের শীর্ষ নেতাদের ওপর নির্যাতনের অভিযোগ ◈ জ্বালানি অনিশ্চয়তায় ছাদভিত্তিক সৌরবিদ্যুতে ঝুঁকছে কারখানাগুলো, সক্ষমতা ৫০০ মেগাওয়াট ছাড়িয়েছে ◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৪:০২ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০৪:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোর ভবিষ্যদ্বাণী করছে ‘বয়’ নামের গণক সিংহ

স্পোর্টস ডেস্ক : [২] ইউরোর ম্যাচ নিয়ে ভবিষ্যদ্বাণী করে তাক লাগিয়ে দিয়েছে একটি সিংহ। আলোড়ন সৃষ্টি করা ‘বয়’ নামের এই গণক সিংহের আবাস থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলীয় এক চিড়িয়াখানায়।

[৩] দুই দেশের জাতীয় পতাকার সঙ্গে মাংস ঝুলিয়ে দিলে গণক সিংহটি একটি বেছে নেয়। এই কাজ করেই হৈচৈ ফেলে দিয়েছে ‘বয়’। পাঁচ বছর বয়সী সিংহটি ইউরোর চারটি ম্যাচের ভবিষ্যদ্বাণী করে সফল হয়েছে।

[৪] ফ্রান্স হারাবে জার্মানিকে, ইংল্যান্ড জিতবে ক্রোয়েশিয়ার বিপক্ষে, নেদারল্যান্ডসের প্রথম ম্যাচের জয় আর পতুর্গালের হাঙ্গেরিকে হারানোর খবর আগেই জানিয়ে ছিল সিংহটি। - বার্তা২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়