শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ: তেলকে অস্ত্র বানাতে চাইছে ইরান ◈ নতুন নোট বেশি দামে বিক্রি কি শরিয়তসম্মত? ◈ ইরানে সবচেয়ে তীব্র হামলা হবে আজ: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ◈ মামলা বাণিজ্য নিয়ন্ত্রণে, গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী ◈ পররাষ্ট্রমন্ত্রীকে পদায়নে চিঠি দেয়ার ঘটনায় পদ হারালেন জামায়াত আমিরের সেই উপদেষ্টা! ◈ ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল চায় রিহ্যাব ◈ হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা নেই: ইরান ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ জি‌তে ১৩১ কোটি রুপি বোনাস পেলো ভারতীয় দল ◈ ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে ঝুঁকি, সতর্ক করলেন ট্রাম্পের উপদেষ্টারা ◈ সংসদ উপনেতা ও স্পিকার পদে ৮, ডেপুটি স্পিকারে ৪ নাম আলোচনায়

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ১২:০১ দুপুর
আপডেট : ২১ জুন, ২০২১, ০২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভোলায় ইউপি নির্বাচনে দুই মেম্বর প্রার্থীর সংঘর্ষ, গুলিতে মনির নামে একজন নিহত

মহসীন কবির: [২] সোমবার বেলা ১১টার দিকে ভোলার চরফ্যাশনের হাজারীগঞ্জ ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি একই এলাকার বাসিন্দা। শর্ষীভূষণ থানা ওসি লতিকুল ইসলাম জানান, হাজারীগঞ্জ ইউনিয়নের একটি ওয়ার্ডের ভোটকেন্দ্রের বাইরে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ দুই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মনিরকে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। তার শরীরে গুলির চিহ্ন রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৩] ভোলার চার উপজেলার ১২টি ইউনিয়নের ১৪১টি ভোট কেন্দ্রে সোমবার (২১ জুন) সকাল ৮টা থেকে ভারি বৃষ্টির মধ্যেও ভোটাররা ছাতা নিয়ে ভোটকেন্দ্রে আসছেন ও ভোট দিচ্ছেন।

[৪] জানা যায়, ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর, সাচড়া, তজুমদ্দিনের চাঁদপুর, শম্ভুপুর, চাচড়া, চরফ্যাশনের চর মাদ্রাজ, চর কলমী, হাজারীগঞ্জ, এওয়াজপুর,জাহানপুর ও মনপুরার হাজিরহাট ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন রয়েছে। তবে এরমধ্যে বোরহানউদ্দিনের গঙ্গাপুর, চরফ্যাশনের পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। যমুনা ও ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়