শিরোনাম
◈ আলোচনার টেবিলে আসার ইঙ্গিত, ট্রাম্পের প্রস্তাব পর্যালোচনায় ইরান ◈ হঠাৎ দেশের আকাশে দেখা গেল আগুনের গোলা ◈ জুজুর ভয় দেখিয়ে দেশের মানুষকে পিছিয়ে রাখা যাবে না: প্রধানমন্ত্রী ◈ ১০ আগস্টের পর ভিভিআইপি সুবিধা পাবেন না ড. ইউনূস ◈ অর্ডিন্যান্স বা অধ্যাদেশগুলো বিস্তারিত আলোচনা ছাড়াই পাস করা হয়েছে : আখতার হোসেন ◈ ছাত্রছাত্রীরা ক্যাম্পাসে আর কোন গুপ্ত রাজনীতি দেখতে চায় না ছাত্রছাত্রীরা: হুইপ বকুল ◈ জুলাই সনদ: সরকারি ও বিরোধীদলের মধ্যে ব্যাপক হইচই ও বাদানুবাদ, অধিবেশন কক্ষ উত্তপ্ত ◈ প্রধানমন্ত্রী সংসদের প্রাণ, তিনি না থাকলে অনেকেই বক্তব্য দিতে চান না: সংসদে চীফ হুইপের স্বীকারোক্তি ◈ বিশ্বকাপের আগে ধাক্কা খেলো নেদারল্যান্ডস ◈ তৃণমূল স্বাস্থ্যসেবায় জোর, বড় নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৯:৪৯ সকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৯:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতীয় অলিম্পিক সংস্থাকে ১০ কোটি রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত বিসিসিআইর

স্পোর্টস ডেস্ক : [২] কিছুদিন পরেই শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। এর মাঝে অ্যাথলেটদের কিট স্পনসরশিপ না পাওয়ায় ভারতীয় অলিম্পিক সংস্থা (আইওএ) কে ১০ কোটি রুপি অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
বিশ্বের ধনী ক্রিকেট বোর্ডগুলির মধ্যে শীর্ষে থাকা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) টুইটারে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

[৩] গত রোববার (২০ জুন) এপেক্স কাউন্সিলের বৈঠকে এই অনুদান প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড সূত্রে জানা যায়, ২.৫ কোটি রুপি ক্রীড়াবিদদের প্রস্তুতির জন্য দেওয়া হবে। বাকি সাড়ে সাত কোটি টাকা বাণিজ্যিক প্রচার এবং বিপণনের জন্য ব্যয় করা হবে।

[৪] ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানান, যেসব অ্যাথলেটস অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেছে তাদের সাহায্য করবে ক্রিকেট বোর্ড। ভারতীয় ক্রিকেট বোর্ড সব সময় দেশের অ্যাথলেটিক্স ও অন্যান্য খেলার উন্নতির কথা ভাবে। এর আগেও আমরা এরকম অনুদান দিয়েছি। - জি নিউজ/ যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়