শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ২১ জুন, ২০২১, ০৯:২২ সকাল
আপডেট : ২১ জুন, ২০২১, ০৯:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফ্রান্সের অঞ্চল ভিত্তিক নির্বাচনে ম্যাঁকরোন ও লি পেনের ভরাডুবি: বুথ ফেরত ফলাফল

সাখাওয়াত হোসেন:[২] ফ্রান্সের রোববারের প্রথম দফা আঞ্চলিক নির্বাচনের বুথ ফেরত জরিপের ফলাফলে দেখা যায়, দ্বিতীয় দফা নির্বাচনে যেতে এমানুয়েল ম্যাঁকরোনের আরও ১০ শতাংশ ভোট দরকার ছিলো। তার দল এ ভোট পেতে ব্যর্থ হয়। এছাড়া লি পেনের ডানপন্থী দলও এ নির্বাচনে নিজেদের অবস্থান তৈরি করতে পারেনি। তবে দলটি প্রাথমিক ফলাফলের বিচারে দ্বিতীয় অবস্থানে আছে বলে মনে হচ্ছে। বিবিসি

[৩] নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিলো, লি পেনের ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি প্রথম দফা নির্বাচনে নিজেদের অবস্থান পাকাপোক্ত করে দ্বিতীয় দফা নির্বাচনে অংশ গ্রহণ করতে সক্ষম হবে। প্রথমবারের মত অন্তত একটি অঞ্চলে জয়ী হতে পারবে।

[৪] তবে লি পেন তার দলের এ হারের পেছনে ভোটারদের রেকর্ড সংখ্যক অনুপস্থিতিকে দায়ী করেছেন। প্রায় ৬৬ শতাংশ ভোটারই এ নির্বাবচনে অংশ নেয়নি বলে জানান তিনি।

[৫] লি পেন ভোটারদের এমন অনুপস্থিতিকে ‘নাগরিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন। তবে এর জন্য তিনি সরকারকেই দায়ী করেছেন। তিনি বলেন, সরকার জনগণের বিশ্বাস অর্জন করতে ব্যর্থ হয়েছে। নির্বাচন পদ্ধতির উপর জনগণের আস্থা নেই।

[৬] বর্তমান প্রেসিডেন্ট ম্যাঁকরোনের মধ্যপন্থী দলের এক সংসদ সদস্য অরোর বার্গি তাদের এ হারকে ‘মুখে চড়’ বলে উল্লেখ করেছেন। যদিও তাদের দল আগে থেকেই বলে আসছিলেন, এ নির্বাচনে তারা ভালো ফলাফল দেখাতে পারবে না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়