শিরোনাম
◈ শোলাকিয়ায় ঈদ: ছয় লাখ মুসল্লির অংশগ্রহণে অনন্য মিলনমেলা ◈ এবারের ঈদে চাঁদাবাজি কমেছে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে: আইনমন্ত্রী ◈ জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ◈ ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনায়’ জনস্রোত ◈ যেভাবে সঠিক নিয়মে পড়বেন ঈদের নামাজ ◈ যুক্তরাষ্ট্রে অস্ত্র রপ্তানি স্থগিত করল সুইজারল্যান্ড ◈ ইরানবিরোধী অভিযানে মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য ◈ তুরস্ক বা ওমানে কোনো হামলা চালায়নি ইরান, এগুলো শত্রুদের সাজানো ঘটনা: মোজতবা খামেনি ◈ পবিত্র আল-আকসায় ঈদের নামাজে আসা মুসল্লিদের ওপর ইসরাইলের হামলা

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৭:০০ বিকাল
আপডেট : ২০ জুন, ২০২১, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলফাডাঙ্গাতে এসাইনমেন্ট জমা দিতে গিয়ে ধর্ষণের শিকার এক শিক্ষার্থী

সনত চক্রবর্ত্তী : [২] ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী।

[৩] রবিবার (২০ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে আলফাডাঙ্গা পৌর এলাকার নওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে আকিদুল শেখ (২০) নামে এক যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় বিক্ষুব্ধ জনতা। অভিযুক্ত আকিদুল নওয়াপাড়া গ্রামের সেলিম শেখের ছেলে।

[৪] পারিবারিক সূত্রে জানা যায়, ৮ বছর বয়সী ওই শিক্ষার্থী একটি প্রাথমিক বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিতে যাওয়ার সময় পথিমধ্যে রাস্তা থেকে মুখ চেপে ধরে পাশের একটি বাগানে নিয়ে ধর্ষণ করে আকিদুল। এরপর ওই শিক্ষার্থী অসুস্থ অবস্থায় বিদ্যালয়ে গিয়ে শিক্ষকদের বিষয়টি বললে শিক্ষকরা ভুক্তভোগীর পরিবারকে তৎক্ষণাৎ বিষয়টি অবহিত করেন। এরপর তার পরিবার তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সরোয়ার হোসেন খান প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

[৫] জানতে চাইলে ডা. সরোয়ার হোসেন খান জানান, ‘ওই শিশুকে যখন হাসপাতালে আনা হয় তখন অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিলো। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

[৬] এ বিষয়ে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়