শিরোনাম
◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী  ◈ চাহিদার চাপে তেলশূন্য পাম্প—নিয়ন্ত্রণে ঢাকায় চালু হচ্ছে পরীক্ষামূলক ‘ফুয়েল পাস’ ◈ প্রবাসী আয়ে নতুন ইতিহাস, এক মাসেই সর্বোচ্চ প্রবাহ ◈ দেশবাসীর রায়কে অবমূল্যায়ন করার অভিযোগ তুলে সংসদে বিরোধীদলের ওয়াকআউট ◈ জামায়াতের উপর বিএন‌পির নজরদা‌রি, পুতুল‌কে সাম‌নে রে‌খে ফেরার অপেক্ষায় পলাতক আওয়ামী লীগ ◈ ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিলো ব্রাজিল ◈ রাজনৈতিক হয়রানিমূলক ২৩,৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে: আইনমন্ত্রী

প্রকাশিত : ২০ জুন, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেল ২৫ পরিবার

মোতাহার খান : [২] মুজিববর্ষ উপলক্ষে অসহায় গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিতে আশ্রয়ণ প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আরও ৫৩ হাজার ৩৪০ পরিবারকে জমি ও ঘর দিচ্ছে সরকার। ভিডিও কনফারেন্সের মাধ্যমে জমিসহ গৃহ প্রদান কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এ পর্যায়ে গাজীপুরের শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকার এই প্রকল্পের আওতায় ঘর পাচ্ছে ২৫ টি গৃহহীন পরিবার। এসব পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন বিধবা ও প্রতিবন্ধীসহ অসহায় ও বয়স্ক মানুষ।

[৩] রোববার (২০ জুন)সকাল সোয়া ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও তাসলিমা মোস্তারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সাংসদ মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ২৫ টি পরিবারের হাতে ঘরের চাবি ও দলিল তুলে দেন।পরে এডিভির অর্থায়নে স্কুল শিক্ষার্থীদে স্কুল ব্যাগ সমাজসেবা অধিদপ্তরের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়।

[৪] এর আগে , গত ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে দেশের ৬৯ হাজার ৯শ ৪টি গৃহহীন পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এই সেবার শ্রীপুরে ২০ টি গৃহহীন পরিবার প্রধানমন্ত্রীর এ উপহার পেয়েছিল।

[৫] শ্রীপুর উপজেলা চেয়ারম্যান শামসুল আলম প্রধান,ভাইস চেয়ারম্যান মাহতাবউদ্দিন, পৌর মেয়র আনিসুর রহমান, সহকারী কমিশনার( ভুমি) আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নাহার মেজবাহ,উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার মুহিতুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির হিমুসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়