শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ১১:০০ রাত
আপডেট : ২০ জুন, ২০২১, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্বর্ণের দাম ভরিতে কমল ১৫১৬ টাকা, রোববার থেকে কার্যকর

অর্থনীতি ডেস্ক: করোনাকালে বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত মোতাবেক ২০ জুন থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ১৫১৬ টাকা কমানো হয়েছে।

শনিবার (১৯ জুন) রাতে বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস বলছে, করোনাকালে বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণের মধ্যেও আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিছুটা নিম্নমুখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে এবং ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত মোতাবেক ২০ জুন থেকে বাংলাদেশের বাজারে সোনার দাম ভরিপ্রতি ১৫১৬ টাকা কমানো হয়েছে।

এর আগে গত ১০ মে ও ২৩ মে দুই দফায় ভরিতে সোনার দাম চার হাজার ৩৭৪ টাকা বাড়ায় বাজুস। এ হিসাবে চার হাজার ৩৭৪ টাকা বাড়ানোর পর ভরিতে সোনার দাম দেড় হাজার টাকার মতো কমানো হলো।
বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা, ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৬৮ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৪৯ হাজার ৫৪৬ টাকায় বিক্রি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়