শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে মামলা

জাহিদুল কবির: [২] যশোরে স্কুল ছাত্রীকে (১৪) বিয়ের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে অপহরণের ২৫ দিন পর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

[৩] শুক্রবার (১৮ জুন) রাতে ভুক্তভোগীর পিতা মামলা করেন। মামলায় আসামি করা হয়েছে শহরের পূর্ববারান্দীপাড়া খেজুর বাগান এলাকার আতিয়ার রহমান মন্ডলের ছেলে মফিজুল মন্ডল ওরফে পাপ্পুকে (২১)।

[৪] এজাহারে উল্লেখ করা হয়েছে, ওই স্কুলছাত্রী উপশহর নিউটাউন বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তাকে বিয়ে করার জন্য প্রায় সময় আসামি পাপ্পু ফুসলাইতো। বিষয়টি জানতে পেরে পাপ্পুকে নিষেধ করা হয়। কিন্তু পাপ্পু নিষেধ না শুনে উল্টো হুমকি ধামকি দিতো। গত ২৫ মে ওই ছাত্রী বাড়ির পাশের মুদি দোকানে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। বেলা ১১টার দিকে বাড়ির গেটের সামনে পৌঁছুলে আসামি পাপ্পুসহ অজ্ঞাত ২/৩জন দুইটি মোটরসাইকেলে এসে তার মেয়েকে ফুসলিয়ে উপশহরের দিকে নিয়ে যায়। তিনি বিষয়টি জানতে পেরে খোঁজ খবর নেন। পরে অনেক স্থানে খুঁজে মেয়েকে না পেয়ে তিনি কোতয়ালি থানায় অভিযোগ দেন। পুলিশ শুক্রবার রাতে অভিযোগটি মামলাটি হিসাবে রেকর্ড করে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়