শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৫:৫৭ বিকাল
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৫:৫৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জটিল এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন হলো এভারকেয়ার চট্টগ্রামে

রিয়াজুর রহমান: [২] জটিল এনজিওপ্লাস্টি সফলভাবে সম্পন্ন করলো বন্দরনগরীতে অবস্থিতে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম। সিনিয়র কনসালটেন্ট অধ্যাপক ডা. শেখ মো: হাছান মামুন-এর তত্ত্বাবধায়নে এবং তার টিম-এর পর্যবেক্ষনে গুরুত্বর হৃদরোগ জনিত সমস্যায় আক্রান্ত রোগীর চিকিৎসা সফলভাবে সম্পন্ন হলো।

[৩] এভারকেয়ার হসপিটাল কর্তৃপক্ষ জানান- ৪০ বছর বয়সী মো: তাসলিমুর রহমান- এর তীব্র বুক ব্যথা হচ্ছিল এবং ঔষধ খাওয়ার পরও শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। রোগীকে পর্যবেক্ষন করে রোগীর পরিবারের সঙ্গে আলোচনার পর অধ্যাপক ডা. শেখ মো: হাছান মামুন রোগীর করোনারি এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেন। এনজিওগ্রাম করার পর দেখা যায় তার হার্টের ২টি প্রধান রক্তনালী প্রায় সম্পূর্ণ বন্ধ হয়ে আছে। অতঃপর ৩ টি রিং পরানোর পর সফলভাবে এনজিওপ্লাস্টি সম্পন্ন হলে রোগীর শারীরিক অবস্থা উন্নতির দিকে যেতে থাকে এবং চিকিৎসার ২ দিনের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেন।

[৪] চিকিৎসাকালীন অভিজ্ঞতার প্রসঙ্গে ইন্টারভেনশনাল কার্ডিওলজী’র সিনিয়র কনসালটেন্ট এবং কার্ডিওলজী বিভাগের কোঅর্ডিনেটর অধ্যাপক ডা. শেখ মো: হাছান মামুন বলেন, “রোগীর অবস্থা গুরুত্বর থাকলেও এভারকেয়ার হাসপাতালের উন্নত চিকিৎসা ব্যবস্থা এবং অভিজ্ঞ কার্ডিয়াক টিমের প্রচেষ্টায় আমরা রোগীকে দ্রুত সুস্থ করে তুলতে সক্ষম হই।”

[৫] উল্লেখ্য, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, কেনিয়া এবং নাইজেরিয়া সহ দক্ষিন এশিয়া ও আফ্রিকার উদীয়মান বাজারজুড়ে তাদের সমন্বিত স্বাস্থ্যসেবা সরবরাহকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এভারকেয়ার। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়