শিরোনাম
◈ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত ◈ ক্রিকেটের মতো সংসদেও নিরপেক্ষ আম্পায়ারিং করব: স্পিকার ◈ আবারও দুবাই শহরের কেন্দ্রীয় অংশে জোরালো বিস্ফোরণের শব্দ ◈ ওমানে ড্রোন বিধ্বস্ত : দুই শ্রমিক নিহত ◈ আজান দিলেই মসজিদে আসে সাপ, শেষ হওয়ার পরপরই আবার অদৃশ্য হয়ে যায়, আরও নানা রহস্য! ◈ ঈদ উপলক্ষে যে ৬ দিন বন্ধ থাকবে যেসব যানবাহন ◈ এবার যে সুখবর পাচ্ছেন এমপিও শিক্ষক-কর্মচারীরা ◈ ইরানে ৬০০০ লক্ষ্যবস্তুতে হামলা চা‌লি‌য়ে‌ছে যুক্তরাষ্ট্র, জা‌না‌লো ইউএস সেন্ট্রাল কমান্ড ◈ টেস্ট টিউবে প্যাক করা ২০০০ রানি পিঁপড়া পাচারের চেষ্টা, এরপর যা ঘটল ◈ পা‌কিস্তা‌নের বিরু‌দ্ধে আজ জিত‌লেই ‌সি‌রিজ বাংলাদেশের

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৪:৩৩ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৭:৪৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ৬৭, শনাক্ত ৩০৫৭ জন

শাহীন খন্দকার: [২] দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) আরো ৬৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে পুরুষ ৩৪ জন আর নারী ৩৩ জন। এ পর্যন্ত করোনায় দেশে মৃত্যু হয়েছে ১৩,৪৬৬ জনের।

[৩] এপর্যন্ত সারাদেশে পুরুষ মারা গেছে ৯,৬৫৭ জন আর নারী ৩,৮০৯ জন। মৃতদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ২৭ জন, ২১-৩০ মধ্যে ৩ জন, ৩১-৪০ মধ্যে ৩ জন, ৪১-৫০ মধ্যে ১২জন, ৫১-৬০ এর মধ্যে ২২ জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৮ দশমিক ৫৯ শতাংশ ও গত বৃহস্পতিবার ছিল ১৫ দশমিক ৪৪ শতাংশ। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হলো ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনের।

[৪] শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা প্রেরিত বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় সুস্থ্য হয়েছে ১,৭২৫ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮০ হাজার ১৪৬ জন।

[৫] গত ২৪ ঘণ্টায় মৃত ৬৭ জনের মধ্যে খুলনা বিভাগেরই ২৪ জন। এছাড়া, ঢাকায় ১৪ জন, এপর্যন্ত ৭,৩৫৭। চট্টগ্রামে ১১, এপর্যন্ত মারা গেছেন ২,৫৮৩ জন। রাজশাহীতে ৮, এপর্যন্ত ৯৫৫ জন। সিলেটে ১, এপর্যন্ত ৪৯৯ জন। রংপুরে ৮, এপর্যন্ত মারা গেছেন ৫৩১ জন এবং ময়মনসিংহে ১ জন, এপর্যন্ত মারা গেছেন ২৮১ জন।

[৬] স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসে প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। সম্পাদনা: মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়