শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০৩:৪৫ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রুপের ১০ সদস্য আটক

সুজন কৈরী: [২] রাজধানীর শ্যামপুর এলাকা থেকে দেশিয় অস্ত্রসহ তাদের আটক করেছে র‌্যাব-১০। শুক্রবার রাতে শ্যামপুরের ধোলাইপাড় গীত সংগীত সিনেমা হল এলাকায় অভিযান চালিয়ে অপ্রাপ্ত বয়স্ক ওই কিশোরদের আটক করা হয়।

[৩] শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ জানিয়েছে, আটকের সময় তাদের কাছ থেকে ৬টি সুইচ গিয়ার চাকু, ৩টি ছুরি, ৮টি মোবাইল ফোনসেট ও নগদ ১ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়েছে।

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছে, এই কিশোর অপরাধীরা স্থানীয় কিশোর গ্যাং সেভেন স্টার ও রবিন হুড গ্রæপের সদস্য। বিভিন্ন জনবিরল এমনকি জনসমাগমপূর্ণ স্থানেও তারা একাকী পথচারীদের আকস্মিকভাবে ঘিরে ধরে আশেপাশের কেউ বুঝে ওঠার আগেই অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে মানিব্যাগ, টাকা-পয়সা, স্বর্ণালংকার, মোবাইল হ্যান্ডসেট, ল্যাপটপসহ মূল্যবান দ্রব্যসামগ্রীর ব্যাগ ছিনিয়ে দ্রæত পালিয়ে যেত।

[৫] ডাকাতি বা ছিনতাই ছাড়াও তারা মাদক সেবন, খুচরা মাদক ব্যবসা, চাঁদাবাজি, ইভটিজিং, পাড়ায়-মহল্লায় মারামারি এবং স্থানীয় ভ‚মি দস্যুদের পক্ষে অপদখলীয় জমিতে গিয়ে পেশীশক্তির মহড়া প্রদর্শনসহ নানা অপকর্মে জড়িত।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়