শিরোনাম
◈ আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ◈ বিডিআর বিদ্রোহের ঘটনা পুনঃতদন্ত করতে নতুন করে কমিশন গঠন করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সরকার ৪ ধরনের শিক্ষার্থীকে ভাতা দেবে: কারা পাবেন, কীভাবে আবেদন করবেন? ◈ সকাল ৯টার মধ্যে অফিসে প্রবেশের নির্দেশ, বিনা অনুমতিতে বাইরে নয়: আইন মন্ত্রণালয় ◈ ১২ মার্চ সকাল ১১ টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ◈ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ পাচ্ছেন যাঁরা ◈ ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচন করব : ইশরাক হোসেন ◈ সংস্কার, বাণিজ্য ও অভিবাসন: ইইউর সঙ্গে নতুন সম্পর্কের সুযোগ বাংলাদেশের ◈ বাংলাদেশ তার সার্বভৌমত্ব রক্ষা করবে, অন্য দেশের হস্তক্ষেপ চাই না: পররাষ্ট্রমন্ত্রী ◈ পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০১:০৪ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২১, ০১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় বৃদ্ধা নিহত,আহত ১০

তৌহিদুর রহমান:[২] ট্রাকে করে নেএকোণা থেকে চট্রগ্রামে মাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনায় আরো ১০ জন আহত হয়েছেন। নিহত বৃদ্ধা হলেন খোদেজা বেগম (৬৫), সে নেএকোণা জেলার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা।

[৩] পুলিশ ও আহতরা জানান, চট্টগ্রামের মাইজভান্ডারি যাওয়ার জন্য খরচ বাঁচাতে শুক্রবার ট্রাক ভাড়া করে ৪০ জন মাইজভান্ডারির উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কসবার মনকাশাইর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে।

[৪] এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধা নিহত এবং আরও ১০ জন আহত হন। আহতদেন উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

[৫] খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, নিহত বৃদ্ধার মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা আছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়