শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৯ জুন, ২০২১, ০২:৫৪ রাত
আপডেট : ১৯ জুন, ২০২১, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোহানসবার্গে ডাকাতের গুলিতে বাংলাদেশি তামিম নিহত

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে ডাকাতের গুলিতে মোহাম্মদ তামিম (২৯) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার (১৮জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় জোহানেসবার্গের লেনাসিয়া নামক এলাকায় এই ঘটনা ঘটে। ঢাকা পোষ্ট

স্থানীয় প্রবাসীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ডাকাতির উদ্দেশে অস্ত্রসহ কয়েকজন যুবক তামিমের দোকানে ঢুকে। লুটপাট শেষে চলে যাওয়ার সময় ডাকাত দল তামিমকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

জানা গেছে, তামিমের দেশের বাড়ি নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জের ভূইয়ার হাটে। কমিউনিটিতে পরিচিত মুখ ছিলেন তিনি। তার মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এর আগে আফ্রিকার মালাউইতে কর্মচারীর আঘাতে ঘুমন্ত অবস্থায় এক বাংলাদেশি ব্যবসায়ী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জোহানেসবার্গের রেন্ডপন্টিন এলাকায় বাংলাদেশি মিজানুর রহমানের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

প্রবাসীরা জানান, রাতে ঘুমিয়ে গেলে পাশের রুমে থাকা আফ্রিকার মালাউই কর্মচারী ঘুমন্ত মিজানুর রহমানের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মোবাইল, নগদ টাকাসহ দোকানের মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে স্থানীরা গিয়ে তাকে উদ্ধার করে লেরাতু হাসপাতালে নিয়ে যায়। সেখানেই সোমবার (১৫ জুন) রাতে মিজানের মৃত্যু হয়। সব প্রস্তুতি শেষে শনিবার (১৯ জুন) নিহতের মরদেহ দেশের পাঠানো হবে বলে জানা গেছে।

  • সর্বশেষ