শিরোনাম
◈ ৭ মাসে ৩২ কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১৪৮ এমএমসিএফ গ্যাস; ২০৩১ সালের মধ্যে ১৫০ কূপের লক্ষ্য ◈ জেলখানায় গণ্ডগোলের ছকে আ.লীগ, শেখ হাসিনাকে নিয়ে নতুন গোলমালে দিল্লি ◈ স্ক্যামার নাকি ভিকটিম? 'স্ক্যাম সিটি'র অন্ধকার দুনিয়া, মিয়ানমারের সাইবার ক্রীতদাসদের গল্প (ভিডিও) ◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৬:৩৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙামাটি বিএফডিসি টহল টীমের তৎপরতায় বিশাল সাইজের ডিমওয়ালা কাতল মাছ জব্দ

রাঙামাটি প্রতিনিধি : [২] দক্ষিণ এশিয়ার ৭২৫ বগকিলোমিটার কৃত্রিম হ্রদ রাঙামাটি কাপ্তাই হ্রদে মাছের প্রজনন বৃদ্ধির প্রতিবছর ১ জুন হতে ৩০ জুলাই তিনমাস মাছ আহরণ বন্ধ রাখেন জেলাপ্রশাসক।

[৩] রাঙামাটি বিএফডিসি বাজার টহল টিম, ব্যবস্থাপক মহোদয় তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক, মার্কেটিং অফিসার মোঃ সোয়েব সালেহীনের নেতৃত্বে অন্যান্য দিনের মতো শুক্রবার(১৮জুন) সকাল ৫ ঘটিকায় রিজার্ভ বাজারে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

[৪] এক শ্রেণীর অসচেতন দুষ্কৃতিকারী কাপ্তাই হ্রদের ডিমওয়ালা মাছ অবৈধভাবে আহরণ করে স্থল পথে পাচারের চেষ্টা করে। গোপন তথ্য মোতাবেক চোরাকারবারিদের গতিবিধি দীর্ঘসময় যাবত অনুসরণপূর্বক অগ্রসর হলে বাজার মনিটরিং টিমের উপস্থিতি বুঝতে পেরে কোনো এক স্থানে মাছ গুলো ফেলে পালিয়ে যায়।

[৫] সে সময় টহল টিমের সদস্য সংখ্যা সীমিত ( ০৩ জন) হওয়ায় তাদের ধাওয়া করে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে একটি পরিত্যক্ত ভবনের বিভিন্ন জায়গা ভালোভাবে তল্লাশি করে ১ টি ২০ কেজি ও ১ টি ১৮ কেজি ওজনের কাতল মাছ এবং ৪ কেজি ওজনের ১ টি বোয়াল মাছ জব্দ করা হয়।

[৬] জব্দকৃত মাছ গুলো বিএফডিসি অফিস প্রাঙ্গনে উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। নিলাম মূল্য ২৬ হাজার ৭শত টাকা ।২ টি কাতল ৩৮ কেজি। বোয়াল ১ টি ৫ কেজি।

[৭] উল্লেখ্য, কাপ্তাই হ্রদের প্রজনন মৌসুমে অবৈধ মৎস্য আহরণরোধে বিএফডিসি কর্তৃক মনিটরিং ব্যবস্থাপনা জোরদার করা হলেও কিছু অসচেতন জেলে ও অসাধু মৎস্য ব্যবসায়ীদের কারণে মৎস্য পাচার রোধ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছেনা।

[৮] হ্রদের জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ বৃদ্ধিতে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা একান্ত কাম্য।

  • সর্বশেষ