শিরোনাম
◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৪:০৯ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৪:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যশোরের চৌগাছায় রাস্তার মাঝে বিদ্যুতের খুঁটি, দূর্র্ঘটনার আশঙ্কা

বাবুল আক্তার:[২] উপজেলার সিংহঝুলি ইউনিয়নের একটি ব্যস্ততম সড়কের মাঝখানে পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় দূর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। জনস্বার্থে রাস্তার মাঝখান থেকে কাঠের খুুঁটি টি অপসারণের জন্য ডিজিএম বরাবর একটি আবেদন করেছেন তারা।

[৩] লিখিত আবেদনে উল্লেখ করেছেন, উপজেলা চৌগাছা উপজেলা শহর থেকে সিংহঝুলী ইউনিয়নের গরিবপুর নিউমার্কেট হয়ে ঝিকরগাছা উপজেলা পর্যন্ত ১৫/২০ কি.মি. সড়ক। এটি একটি ব্যস্ততম সড়ক। এই সড়কে প্রতিদিন বাস, ট্রাক, পিকআপ, ভ্যান, মোটর সাইকেল, সিএনজি, আটো রিকশাসহ শত শত যানবাহন চলাচল করে। সড়কের গরিবপুর নিউমার্কেট মোড়ে রাস্তার ওপরে পল্লী বিদ্যুতের একটি কাঠের খুঁটি রয়েছে।

[৪] এতে ঝুকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি।বাস চালক শাহাজান জানান, সড়কের গরিবপুর নিউমার্কেট মোড়ে রাস্তার ওপরে পল্লীবিদ্যুতের খুঁটি থাকার কারনে গাড়ি চালানো ঝুকিপূর্ণ। এলাকার বিশিষ্ট ব্যবসায়ি ডা. জিল্লুর রহামন জানান, বহু আগের পুরাতন কাঠের খুঁটি প্রায় নষ্ট হয়েগেছে। যেকোনো সময় ভেঙ্গে পড়ে দূর্ঘটনা ঘটতে পারে।

[৫] স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলির বাদল বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। সড়কের ওপরে খুঁটি থাকায় দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। সড়কের ওপর থেকে পল্লী বিদ্যুতের খুঁটিটি অপসারণ খুবই জরুরী।এ ব্যাপারে চৌগাছা জোনাল অফিসের ডি জি এম প্রকৌশলী বালী আবুল কালাম বলেন, আবেদন পেয়েছি জুন মাস পার হলে খুঁটিটি সরিয়ে দেওয়া হবে।

  • সর্বশেষ