শিরোনাম
◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি ◈ চলতি অর্থ বছরের ৩১৮.৬৩৯ কি.মি. খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে : পানি সম্পদ মন্ত্রী 

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৪:০৬ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৪:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কষ্টিপাথরসহ কালকিনির ইউপি সদস্য গ্রেফতার

এইচ এম মিলন:[২] একটি কষ্টিপাথর, ৮টি মোবাইল, ১০টি সিমকার্ড ও নগদ ৩৮ হাজার টাকাসহ মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নান্নু মোল্লাকে(৪৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর। এসময় তার সঙ্গে থাকা আরো ৫জনকে গ্রেফতার করা হয়।

[৩] নান্নু মোল্লা উপজেলার আলীনগর এলাকার কোলচরী সস্তার গ্রামের মোমিন উদ্দিন মোল্লার ছেলে। আজ শুক্রবার ভোরে র‌্যাবের এক প্রেসবিজ্ঞপ্তি সুত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

[৪] জানাগেছে, গোপালগঞ্জ জেলার কোটালাপাড়া উপজেলায় বসে মহামুল্যবান একটি কষ্টিপাথর বিক্রিকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর কোম্পানির একটি বিশেষ অভিযানিক দল কোম্পানির অধিনায়ক স্কোয়াড্রান লীডার মোহাম্মদ সাদেকুল ইসলামের নেতৃত্বে র‌্যাব সদস্যরা ইউপি সদস্য নান্নু মোল্লাসহ ৬জনকে হাতেনাতে গ্রেফতার করেন। র‌্যাব আরো জানান, ওই সকল জিনিসপত্র চোরাচালেন উদ্দেশ্যে দেশের বাহিরে তারা পাচারের চেষ্টা করেছিল। পরে তাদেরকে কোটালীপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়