শিরোনাম
◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ১২:২৯ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ও দ্বন্দ্ব উভয় ক্ষেত্রেই প্রস্তুতির নির্দেশ কিমের

সাখাওয়াত হোসেন: [২] উত্তর কোরিয়ার সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি কিম জং উন বৃহস্পতিবার উর্ধবতন কর্মকর্তাদের সঙ্গে সভা শেষে এক বিবৃতিতে এ নির্দেশ দেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। তবে বিশেষ করে যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবেন আপনারা। কারণ এটি আমাদের দেশের মর্যাদা রক্ষার ব্যাপার। কেসিএনএ/আলজাজিরা

[৩] কিম জং উন উর্ধবতন কর্মকর্তাদের নির্দেশ দেন, কোরিয়ান উপদ্বীপ পরিস্থিতি শান্ত রাখতে উত্তর কোরিয়াকে যে কোন দ্রুত পদক্ষেপ নিতে প্রস্তুত থাকতে হবে। আমাদের মর্যাদা ও কোরিয়ান উপদ্বীপে শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় সচেষ্ট থাকতে হবে। তবে এ সময় তিনি তার দেশের খাদ্য সঙ্কটের কথাও স্বীকার করেন।

[৪] মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার বেশ কিছু বিষয় নিয়ে উত্তেজনা চলছে। এর আগে কিমকে ‘খুনী’ বলে উল্লেখ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন। কিমকে বিশ্ব নিরাপত্তার জন্য জন্য হুমকি বলে মন্তব্য করেছিলেন জো বাইডেন। সম্পাদনা : রাশিদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়