শিরোনাম
◈ নীরবে মদ বিক্রি শুরু করেছে সৌদি আরব, কিনতে পারছেন যারা ◈ যমুনার সামনে বিক্ষোভে অধিকাংশই লাঠির আঘাতে আহত: ঢামেক পরিচালক (ভিডিও) ◈ শাহবাগে অবস্থান কর্মসূচি স্থগিত, যানচলাচল স্বাভাবিক ◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০২:০১ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের নতুন কারাগারে জল্লাদ শাহজাহানের হাতেই প্রথম ফাঁসি কার্যকর

সালেহ বিপ্লব : বৃহস্পতিবার (১৭ জুন) রাত ১১টায় জল্লাদ শাহজাহানের হাতেই এ ফাঁসি কার্যকর করা হয়। সিলেট কেন্দ্রীয় কারাগারে (১ম) প্রথমবারের মতো স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরাজুল ইসলাম সিরাজের ফাঁসি কার্যকর করা হয়েছে।

সিলেট কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মঞ্জুর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্ত্রীকে হত্যার দায়ে সিরাজুল ইসলাম সিরাজের ফাঁসির আদেশ দেন আদালত। রাত ১১টায় সিরাজের ফাঁসি কার্যকর করা হয়।

কারা সূত্র জানায়, ফাঁসি কার্যকরের আগে সিরাজের ইচ্ছা অনুযায়ী পরিবারের সঙ্গে দেখা করার ব্যবস্থা করে কারা কর্তৃপক্ষ। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে সিরাজ শান্ত ছিলেন।

সিরাজ হবিগঞ্জের রাজনগর কবরস্থান এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন করলেও তা মঞ্জুর হয়নি। কারাগারের নিয়ম অনুযায়ী ফাঁসির মঞ্চে তোলার আগে সিরাজকে গোসল করানো হয়। রাত ১০টা ১৫ মিনিটে তাকে তওবা পড়ানো হয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিকাল থেকে সিলেট কেন্দ্রীয় কারাগারসহ আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

কারা সূত্র জানায়, পারিবারিক বিরোধের জেরে স্ত্রী সাহিদা আক্তারকে ছুরিকাঘাতে হত্যা করেন সিরাজ। এ ঘটনায় হবিগঞ্জ থানায় ২০০৪ সালের ৭ মার্চ মামলা করেন সাহিদার বড় ভাই। ২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ সিরাজের ফাঁসির আদেশ দেন। সেই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। রায়ের বিরুদ্ধে সিরাজ হাইকোর্টে আপিল করেন। ২০১২ সালের ১ আগস্ট আপিলে আগের রায় বহাল রাখেন দ্রুত বিচার ট্রাইব্যুনাল। রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পিটিশন দেওয়া হয়। শুনানি শেষে আপিল বিভাগ ২০২০ সালের ১৪ অক্টোবর সিরাজের আপিল বাতিল করে ফাঁসি বহাল রাখেন। এরপর সিরাজ প্রাণভিক্ষা চেয়ে আবেদন করলে গত ২৫ মে রাষ্ট্রপতি তার আবেদন নামঞ্জুর করেন।

কারা সূত্র জানায়, সিরাজের ফাঁসি কার্যকরের জন্য ১৪ জুন কাশিমপুর কারাগার থেকে জল্লাদ শাহজাহানকে সিলেট কেন্দ্রীয় কারাগারে আনা হয়। বিএনপি নেতা সালাউদ্দীন কাদের চৌধুরী, জামায়াত নেতা আলী আহসান মুহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লাসহ কয়েকজনের ফাঁসি কার্যকর শাহজাহানের হাতেই হয়।

উল্লেখ্য, প্রায় ২২৯ বছর পর ২০১৯ সালের ১১ জানুয়ারি সিলেটের বাদাঘাটে নতুন কারাগারে বন্দি স্থানান্তর করা হয়। ওই দিন পুরাতন কারাগারে থাকা ২৩০০ বন্দিকে নতুন কারাগারে নেওয়া হয়। ২০১৮ সালের ১ নভেম্বর এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়