শিরোনাম
◈ নতুন মার্কিন বাণিজ্য নীতি: বাংলাদেশের রপ্তানিতে মারাত্মক হুমকি ◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০১:১৫ রাত
আপডেট : ১৮ জুন, ২০২১, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজ আবু ত্ব-হার জন্য আল্লাহর কাছে প্রার্থনা অভিনেত্রী এ্যানির

বিনোদন ডেস্ক: বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আল্লাহ, আপনি চাইলে চাইলে সব সম্ভব। উনাকে উনার পরিবারে ফিরিয়ে কাছে ফিরিয়ে দেন। আমিন।’

গত বছরের জুনে অভিনয় জগত থেকে নিজেকে গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নেন অভিনেত্রী এ্যানি খান। ধর্ম-কর্মে মনোনিবেশ করার কথা বলে অভিনয় থেকে সরে যান।

এরপর থেকেই তাকে আর কোনো অভিনয় করতে দেখা যায়নি। পোশাকেও এনেছেন পরিবর্তন। পরেন বোরকা ও হিজাব। বর্তমানে তিনি একজন সফল উদ্যোক্তা।

গত ১০ জুন রংপুর থেকে ঢাকায় আসার পথে রাজধানীর গাবতলী এলাকা থেকে ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান নিখোঁজ হন। এছাড়াও তার সঙ্গে নিখোঁজ হয়েছেন আব্দুল মুহিত, মোহাম্মদ ফিরোজ ও গাড়িচালক আমির উদ্দীন।

ত্ব-হার নিখোঁজ হবার তথ্য জানিয়ে দারুসসালাম এবং মিরপুর থানায় গেলে কোনো থানাই সাধারণ ডায়েরি বা মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ করছেন তার পরিবার। এ নিয়ে সর্বশেষ রংপুর সদর থানায় একটি জিডি করা হয়েছে। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়