শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ে শেষ ওভারে জিতল আবাহনী

নিজস্ব প্রতিবেদক : [২] সুপার লিগ শুরুর আগে শেষ রাউন্ডের শেষ ম্যাচেও দুর্দান্ত জয় তুলে নিল আবাহনী লিমিটেড। নাইম শেখের ঝড়ো ব্যাটিংয়ে লিজেন্ডস অব রূপগঞ্জকে বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে মুশফিকের দল।

[৩] বৃষ্টি বিঘ্নিত ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬২ রান সংগ্রহ করে রুপগঞ্জ। তবে বৃষ্টি আইনে আবাহনীর লক্ষ্য দাঁড়ায় ১৬৪ রানে। সেই লক্ষ্য ২ বল আগেই পৌছে যায় নাইমরা।

[৪] রান তাড়া করতে নেমে ছোট ছোট জুটিতে এগুতে থাকে আবাহনী। প্রথম চার ব্যাটসম্যানই ফেরেন ২০ রান বা তার কিছু পর। ২২ রান করে ফেরেন মুনিম শাহরিয়ার। ওপেনিংয়ে নেমে ১৯ বলে ২৯ রান করে ফেরেন শান্ত। ১৮ বলে ২০ রান করে ফেরেন মুশফিক। আফিফ করেন ১২ বলে ২১ রান।

[৫] শেষ তিন ওভারে জয়ের জন্য আবাহনী লিমিটেডের প্রয়োজন ছিল ৩৮ রান। নাইম শেখের দুর্দান্ত ব্যাটিংয়ে ২ বল বাকি থাকতেই সেই লক্ষ্য উৎরে যায় মুশফিকুর রহিমের দল। শেষ দিকে মাত্র ১৯ বলে অপরাজিত ৩৯ রানের ক্যামিও ইনিংস খেেেল অপরাজিত থাকেন নাইম। সাইফুদ্দিন অপরাজিত থাকেন ১১ বলে ১৪ রান নিয়ে।

[৬] সংক্ষিপ্ত স্কোর : লিজেন্ডস অব রূপগঞ্জ, ১৬২/৫ (ওভার ১৮) (জাকের ৫২, সাব্বির ৩৫, আল আমিন ২৬, রানা ৩/৩৭, সাইফউদ্দিন ২/৩৬)।
আবাহনী লিমিটেড, ১৬৪/৫ (ওভার ১৭.৪) (নাইম ৩৯*, শান্ত ২৯, মুনিম ২২, শহীদ ২/৪০)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়