শিরোনাম
◈ থমথমে পশ্চিমবঙ্গ দফায় দফায় সংঘর্ষ ◈ আরব আমিরাতে হামলা ইরান চালায়নি: সামরিক সূত্রের দাবি ◈ লিওনেল মেসির কারণে হেরেছেন তৃণমূলের অরূপ বিশ্বাস! ◈ পশ্চিমবঙ্গ নির্বাচনে বিজেপির জয় নিয়ে বাংলাদেশের রাজ‌নৈ‌তিক দলগুলো কী ভাব‌ছে  ◈ হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করলো ইরান ◈ হাম মহামারির ঝুঁকি নিয়ে অন্তর্বর্তী সরকারকে আগেই সতর্ক করেছিল ইউনিসেফ! ◈ ট্রাম্প কীভাবে ঐতিহাসিকভাবে অজনপ্রিয় রাষ্ট্রপতি হয়ে উঠলেন  ◈ ব্রাজিল ছেড়ে আর্জেন্টিনার ক্লাবে যোগ দেয়ার কথা ভাবছেন নেইমার! ◈ ট্রাফিক আইন লঙ্ঘন, চাঁদাবাজ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার ◈ আইপিএলে ক্রিকেটারদের ব্যক্তিগত জীবন নিয়ে কড়াকড়ি ভারতীয় ক্রিকেট বোর্ডের

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৭:০৫ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৭:০৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি কমছে

ইসমাইল হোসেন : [২] ভেড়ামারা পদ্মা নদীতে গত ২ দিনে ধীরে ধীরে পানি কমতে শুরু করেছে। আজ ১৭জুন,বৃহস্প্রতিবার পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা বিকেলে ছিল ৭ দশমিক ৯৬০মিটার।

[৩] পাবনার পানি উন্নয়ন বোর্ড ও উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, গত ৭জুন ছিলো ৮ দশমিক ১৩০ মিটার। ৮জুন ছিলো ৮দশমিক ০২ মিটার। ১৭জুন বৃহস্প্রতিবার বিকের ৪টার সময় পাকশীর পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপ করা হয় ৭ দশমিক ৯৬০ মিটার। গত ৮জুন পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৩শ’১১ কিউসেক।

[৪] পানি পরিমাপ বিভাগের কর্মকর্তারা জানান, গত বছর এই সময়ে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৯৪০ মিটার। গত ৩দিনে পানি কমার কারণে ভেড়ামারা চর গোলাপ নগর এলাকার চরে আবাদ করা ফসলের ডুবে যাওয়া মাঠ তা ধীরে ধীরে জেগে উঠছে।

[৫] উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগ ও পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, গত ১৪জুন হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সর্বশেষ পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬শ’২৯ কিউসেক পানি পাওয়া গেছে। গত বছর এই সময়ে পানিপ্রবাহ ছিল ১ লাখ ৩৫ হাজার ৭৬৬ কিউসেক। সম্পাদনা : সাদেক আলী

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়