শিরোনাম
◈ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, পান যেসব সুবিধা ◈ সরকারি সিদ্ধান্ত ছাড়া বাসভাড়া না বাড়াতে মালিক সমিতির কঠোর নির্দেশ ◈ তেলের দাম বাড়ানোর পরেও ফিলিং স্টেশনে কমেনি গাড়ির লাইন ◈ ১৮ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন ◈ ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ◈ ব্রাইট‌নের কা‌ছে হে‌রে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে খেলার স্বপ্ন শেষ চেল‌সির ◈ নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে বাংলাদেশ টি-টোয়েন্টি দল ঘোষণা, সু‌যোগ পে‌লেন সাকলাইন ও রিপন ◈ পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা দুবাইতে আ‌য়োজন কর‌তে চান পি‌সি‌বি চেয়ারম‌্যান ◈ বিদ্যুৎ সরবরাহ বাড়াতে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর: বিদ্যুৎকেন্দ্র বন্ধ নয়, টাকা লাগলে সরকার দেবে ◈ ইউরোভিশনে ইসরাইল থাকায় বয়কটের ডাক ১,০০০ শিল্পীর

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৬:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশের সাত ধাপ উন্নতি, দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান ও শ্রীলঙ্কার থেকে এগিয়ে

কূটনৈতিক প্রতিবেদক:[২] বৃহস্পতিবার অস্ট্রেলিয়া ভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিসের (আইইপি) বৈশ্বিক শান্তি সূচক ২০২১-এ বাংলাদেশের এ উন্নতি উঠে এসেছে।

[৩] বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ গত বছর ৯৭তম অবস্থানে থাকলেও চলতি বছরে ৯১তম স্থান করে নিয়েছে। গত বছরের তুলনায় চলতি বছরে ১ দশমিক ৬২ শতাংশ বেশি শান্তিপূর্ণ রয়েছে বাংলাদেশ।

[৪] দক্ষিণ এশিয়ার দেশুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়, শ্রীলঙ্কা চতুর্থ, ভারত পঞ্চম ও পাকিস্তানের অবস্থান ষষ্ঠতম।

[৫] বৈশ্বিক সূচকে গত বছরের তুলনায় ভারতের দুই ধাপ উন্নতি হয়ে ১৩৫তম, পাকিস্তানের দুই ধাপ অবনতি হয়ে ১৫০তম ও শ্রীলঙ্কার ১৯ ধাপ অবনতি হয়ে দেশটি ৯৫তম অবস্থানে রয়েছে।

[৬] সূচকে ২২তম অবস্থান নিয়ে দক্ষিণ এশিয়ায় প্রথম স্থানে ভুটান ও ৮৫তম অবস্থান নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে নেপাল।

[৭] বৈশ্বিক সূচকে প্রথম স্থানে আইসল্যান্ড, নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল ও স্লোভেনিয়া যথাক্রমে অবস্থান করছে।

[৮] বিশ্বের ১৬৩টি দেশের নাগরিকদের শান্তিপূর্ণ জীবন-যাপনের নিরাপত্তা, সুরক্ষা, অর্থনৈতিক পরিস্থিতি এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে নেয়া পদক্ষেপের ওপর ভিত্তি করে এই তালিকা তৈরি করে আইইপি।

[৯] সহিংসতা ও ভয়ের অনুপস্থিতিসহ সুরক্ষা, নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়।

[১০] গত ১৩ বছরের মধ্যে নয় বারের মতো বৈশ্বিক শান্তি অবনতি হয়েছে এবং চলতি বছর অবনতি হয়েছে গড়ে ০ দশমিক ৭ শতাংশ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়