শিরোনাম
◈ ফের রণক্ষেত্র শাহবাগ, পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ আন্দোলনকারীরা ◈ মালয়েশিয়া ছাড়ছে অবৈধ অভিবাসীরা, শীর্ষে বাংলাদেশিরা ◈ বাংলা‌দেশবী‌হিন বিশ্বকাপের পর্দা উঠ‌ছে শ‌নিবার, জমকা‌লো উদ্বোধনী অনুষ্ঠানে যা থাকছে ◈ কর্মস্থলে ডে-কেয়ার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের প্রতিশ্রুতি বিএনপির ◈ যমুনার সামনে সংঘর্ষের সময় ‘গুলি ছোড়া হয়নি’, দাবি প্রধান উপদেষ্টার দপ্তরের ◈ উন্নত দেশের সঙ্গে প্রথম পূর্ণাঙ্গ অর্থনৈতিক চুক্তিতে বাংলাদেশ ◈ জুলাই সনদ জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: তারেক রহমান ◈ ‘উই হ্যাভ আ প্ল্যান’ যে কারণে বলেছিলেন তারেক রহমান ◈ ত্রয়োদশ নির্বাচনে বিএনপির ইশতেহার ঘোষণা: নয় দফা প্রতিশ্রুতি, পাঁচ ভাগে পরিকল্পনা ◈ ইনকিলাব মঞ্চের সঙ্গে পুলিশের সংঘর্ষ, জাবের-জুমা-আম্মারসহ আহত অনেকে

প্রকাশিত : ১৭ জুন, ২০২১, ০৭:৫২ সকাল
আপডেট : ১৭ জুন, ২০২১, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংক্রমণ বাড়ছে, অপ্রয়োজনে বাইরে আসবেন না: ফরহাদ হোসেন

এম এস জাহান: বুধবার (১৬ জুন) এক ভিডিও বার্তায় এই আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, এই সংক্রমণ কমাতে গেলে আমাদের সবাইকে আন্তরিকভাবে সহায়তা করতে হবে। সেক্ষেত্রে অবশ্যই আমাদের বাইরে বের হলে মাস্ক পরতে হবে। বাজার এবং যেসব জায়গায় জনসমাগম বেশি ঘটে, সেই জায়গাগুলো এড়িয়ে যাওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে—যা আগামী ১৫ জুলাই, অর্থাৎ এক মাস পর্যন্ত কার্যকর থাকবে। এই প্রজ্ঞাপনের মধ্যে উল্লেখ্য যে বিষয়টি রয়েছে তা হচ্ছে, আমাদের যেখানে সংক্রমণ বেশি, সেখানে স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসন, কারিগরি কমিটি এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে তারা কঠোর বিধিনিষেধ আরোপ করতে পারবেন। আমরা এই কার্যক্রমটা ইতোমধ্যে শুরু করেছি। সীমান্তবর্তী এলাকাগুলোতে যেখানে অতি সংক্রমণ হয়েছে, সেখানে কঠোর বিধিনিষেধের মাধ্যমে আমরা সে কার্যক্রমগুলো করে আসছি।’

তিনি বলেন, ‘প্রজ্ঞাপনে উল্লেখ আছে যে সরকারি, বেসরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আর্থিক প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। অর্ধেক যাত্রী নিয়ে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচল করতে পারবে। অর্ধেক আসন খালি রেখে খাবারের দোকানে ক্রেতাদের বসাতে পারবে। খাবারের দোকানগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার সরবরাহ করতে পারবে। সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অর্থাৎ জনসমাগম হয়—এমন অনুষ্ঠান পরিহার করতে বলা হয়েছে। পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার, বিনোদন কেন্দ্রগুলো বন্ধ থাকবে।’

ভিডিও বার্তায় ফরহাদ হোসেন আরও বলেন, ‘আমরা এই প্রজ্ঞাপনের ক্ষেত্রে জোর দিচ্ছি সংক্রমণ কমানোর জন্য। মানুষ যেন সতর্কভাবে, সচেতনভাবে চলাফেরা করেন, বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলেন।’

সূত্র: বাংলাট্রিবিউন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়