শিরোনাম
◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’ ◈ ইরান থেকে ২৫০ বাংলাদেশিকে ফেরাতে সরকারের উদ্যোগ ◈ যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় শীর্ষ নেতাদের মৃত্যু, কড়া বার্তা ইরানের ◈ দুইটি আসনের প্রার্থীদের খরচের সীমা জানাল ইসি ◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৯:৫০ রাত
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৯:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পোশাক শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে করোনার টিকাদানের আশ্বাস দিলেন স্বাস্থ্যমন্ত্রী

শরীফ শাওন: [২] জাতীয় অর্থনীতিতে পোশাক শিল্পের ভূয়সী প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, পোশাক শ্রমিকরা সম্মুখ সারির যোদ্ধা, অর্থনীতিতে তারা অনবদ্য ভূমিকা রাখায় করোনা টিকায় তারা অগ্রাধিকার পাবেন।

[৩] বুধবার সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসানকে তিনি এ আশ্বাস দেন।

[৪] তৈরি পোশাক কারখানায় কর্মরত বিদেশী কর্মকর্তা এবং আন্তর্জাতিক বিদেশী ব্র্যান্ডের কর্মকর্তা এবং তাদের পরিবারবর্গের জন্য ৮০০-৯০০ করোনা ভ্যাকসিন বরাদ্দের অনুরোধ জানালেও মন্ত্রী বিবেচনার আশ্বাস দেন।

[৫] ফারুক হাসান আরও বলেন, জরুরি করোনা পরিস্থিতি মোকাবেলায় গত বছর বিজিএমইএ এর কিছু সদস্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় ঔষধাগারকে (সিএমএসডি) পিপিই সরবরাহ করে। কিন্তু সিএমএসডি কর্তৃক মূল্য পরিশোধ না করায় সংশ্লিষ্ট কারখানাগুলো আর্থিক সংকটে রয়েছে। কারখানাগুলোর পাওনার পরিমান ৩৬ কোটি টাকার বেশি। এই সংকটে থেকেই কারখানাগুলো ব্যাংক ঋনের সুদ পরিশোধ করতে হচ্ছে।

[৬] এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা চাওয়া হলে জাহিদ মালেক জানান, বিষয়টি সুরাহার জন্য মন্ত্রনালয় পদক্ষেপ গ্রহন করবে।

[৭] বিজিএমইএ প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভায় বিজিএমইএ এর প্রথম সহ-সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সহ সভাপতি মো. শহিদউল্লাহ আজিম ও সহ সভাপতি মিরান আলী। সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিয়া এবং স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) প্রফেসর ড. এবিএম খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়