শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৭:৪৪ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৭:৫৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ বছর মেয়াদি বাংলাদেশি ই-পাসপোর্ট পেয়েছেন এলিটা কিংসলে

মাহিন সরকার: [২] ২০১১ সালে আরামবাগ ক্রীড়া সংঘের হয়ে বাংলাদেশের ঘরোয়া ফুটবল শুরু করেন এলিটা কিংসলে। এই দেশেরই মেয়েকে বিয়ে করেছেন নাইজেরিয়ান স্ট্রাইকার। গত মার্চে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব সনদ। বুধবার ১৬ জুন হাতে পেলেন ১০ বছর মেয়াদি বাংলাদেশি ই-পাসপোর্ট। তাতে করে বসুন্ধরা কিংসের এই তারকা এখন বাংলাদেশির মর্যাদা পাবেন।

[৩] বাংলাদেশ প্রিমিয়ার লিগ জায়ান্ট বসুন্ধরা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দেয়। যেখানে ক্লাব সভাপতি ইমরুল হাসানকে এলিটার হাতে পাসপোর্ট তুলে দেওয়ার ছবি প্রকাশিত হয়েছে। ক্যাপশনে লেখা, অভিনন্দন আমাদের নিজেদের খুব কাছের একজন এলিটা কিংসলেকে। এখন থেকে তুমি একজন বাংলাদেশি। তার সাফল্যমন্ডিত ভবিষ্যৎ কামনা করছে বসুন্ধরা।

[৪] বাংলাদেশি পাসপোর্ট না থাকায় বসুন্ধরার হয়ে এএফসি কাপ খেলতে পারেননি কিংসলে। এবার ক্লাবের হয়ে আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে কোনও বাধা রইলো না নাইজেরিয়ান নাগরিকত্ব প্রত্যাহার করে নেওয়া এই ফুটবলার। এমনকি লিগে ভালো পারফরম্যান্স উপহার দিলে জাতীয় দলেও জায়গা হতে পারে তার, কারণ তিনি এখন বাংলাদেশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়