শিরোনাম
◈ ভোটের অপেক্ষায় বাংলাদেশ, পাল্টাপাল্টি অভিযোগে সরগরম বিএনপি-জামায়াত ◈ ভারতীয় তুলা থেকে সরে যুক্তরাষ্ট্রের তুলার দিকে ঝুঁকছে বাংলাদেশ ◈ নির্বাচন নিয়ে ভোটারের ১৩ প্রশ্ন ও উত্তর ◈ রাজশাহীতে কৃষকদল নেতার রগ কেটে পালাল দুর্বৃত্ত ◈ লাইলাতুল গুজব চলছে: জামায়াত আমির ◈ ভোট কেনাবেচার প্রমাণ পেলে 'কঠোর ব্যবস্থা': ইসি ◈ গোপালগঞ্জে ৭ ভোটকেন্দ্রের সামনে ককটেল বিস্ফোরণ (ভিডিও) ◈ ঝিনাইদহ-৪ আসনে দাঁড়িপাল্লা ও ধানের শীষ প্রতিকের এজেন্টদের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শীট জব্দ (ভিডিও) ◈ ভোট দিতে হ‌বে, কে‌ন্দ্রে না গেলে আক্রান্ত হওয়ার ভয় আওয়ামী লীগের তৃণমূলে ◈ রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০৬:১৩ বিকাল
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৬:১৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুর্নামেন্ট সংশ্লিষ্ট ৪১ জনের করোনাভাইরাস, বন্ধ হয়ে যেতে পারে কোপা আমেরিকা

স্পোর্টস ডেস্ক : [২] ল্যাটিন ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুরুর আগেই তৈরি হয়েছিল নানা শঙ্কা-সংশয়। শেষে করোনাকে বুড়ো আঙুল দেখিয়ে ব্রাজিলের মাঠে গড়ায় প্রতিযোগিতাটি। কিন্তু দু’দিন যেতে না যেতেই ফের শঙ্কা তৈরি হয়েছে আয়োজনটি নিয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্ট সংশ্লিষ্ট ৪১ জনের শরীরে মিলেছে প্রাণঘাতী করোনাভাইরাস।

[৩] ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কোপা আমেরিকার সঙ্গে সম্পর্কিত ৪১ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে আছে ৩১জন খেলোয়াড় এবং কোচিং স্টাফ। বাকি ১০ জন হচ্ছে মাঠকর্মী। তবে যে সব মাঠকর্মীর দেহে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে, তারা সবাই ব্রাসিলিয়ার। যেখানে কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিলো ব্রাজিল-ভেনেজুয়েলা। ইতিমধ্যেই ভেনেজুয়েলা, পেরু ও কলম্বিয়া শিবিরে হানা দিয়েছে করোনা।

[৪] ইএসপিএন ও ওয়াশিংটন পোস্ট সূত্রে জানা যায়, এমন পরিস্থিতিতে গত একদিনেই কোপা আমেরিকার সঙ্গে সম্পর্কিত ২৯২৭ জনের করোনা টেস্ট করেছে কর্তৃপক্ষ। - যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়