শিরোনাম
◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি ◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের এসএসসির ফরম পূরণের সময় বাড়লো ২৩ জুন পর্যন্ত

জেরিন আহমেদ: [২] বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন। বুধবার (১৬ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তবে এই সময় আর বাড়ানো হবে না বলেও ঢাকা শিক্ষাবোর্ড জানিয়েছে।

[৩] সেখানে বলা হয়েছে, ফরম পূরণের সময় আগামী ১৫ জুন থেকে ২৩ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুন পর্যন্ত। ২০২১ সালের এসএসসি পরীক্ষার বিলম্ব ফিসহ ফরমপূরণের বিজ্ঞপ্তি আর প্রকাশ করা হবে না। ওই সময়ের মধ্যে ফরমপূরণের সকল কাজ সম্পন্ন করতে হবে। পরবর্তিতে ফরমপূরণের আর কোনো সুযোগ থাকবে না।

[৪] এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন‌্য বোর্ড নির্ধারিত ফি এর অতিরিক্ত ফি আদায় করার কোনো সুযোগ নেই । ফরম পূরণের অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বোর্ড থেকে।

[৫] জানা গেছে, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিল বিধিনিষেধ জারি করে সরকার। এরমধ্যেই চলছিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম। পরে বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিক্ষক, শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে ৫ এপ্রিল এসএসসি পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম স্থগিত করে ঢাকা শিক্ষাবোর্ড।

বিধিনিষেধ কিছুটা শিথিল করায় ওই সময় বাদ পড়া শিক্ষার্থীদের সুযোগ দিয়ে গত ২২ মে থেকে ২৯ মে পর্যন্ত বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফরম পূরণ করার সুযোগ দেওয়া হয়। এরপর আরেক দফা সময় বাড়ানোর পর তৃতীয় দফায় ২৩ জুন পর্যন্ত সময় বাড়িয়েছে শিক্ষা বোর্ড। সূত্র: রাইজিংবিডি, সান নিউজ ২৪.কম

  • সর্বশেষ