শিরোনাম
◈ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ◈ ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত, গ্রহণ করা হবে দায়মুক্তি অধ্যাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জেট ফুয়েলের দাম এক ধাক্কায় বাড়ল ৮০ শতাংশ ◈ জি‌নে‌দিন জিদান বিশ্বকাপের পর ফ্রান্স দ‌লের কোচ হ‌চ্ছেন! ◈ ব্যর্থতার দায়ে সেভিয়ার কোচ মাতিয়াস আলমেদা বরখাস্ত  ◈ বিদেশে উচ্চ শিক্ষায় ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী (ভিডিও) ◈ ‘সারাদিনের তেল ৩ ঘণ্টায় শেষ’—সংকট নয়, বাড়তি চাহিদা, অতিরিক্ত মজুত না করার আহ্বান জ্বালানিমন্ত্রীর ◈ অনিয়মে অ্যাকশন, কোনো নির্দিষ্ট সময়সীমা নেই, তবে লক্ষ্য উন্নত সেবা: স্বাস্থ্যমন্ত্রী ◈ ট্রাম্প কেন পিছু হটলেন, এই আকস্মিক নমনীয়তার কারণ নিয়ে যা জানাগেল ◈ ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ইস্যুতে সম্ভাব্য আলোচনায় পাকিস্তানে যাচ্ছে মার্কিন প্রতিনিধি দল

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ১২:২৮ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০৬:২২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাকিস্তানে বাজেট অধিবেশন চলাকালীন পার্লামেন্ট সদস্যদের হাতাহাতি, এক নারী আইনপ্রণেতা আহত(ভিডিও)

[১]পাকিস্তানে বাজেট অধিবেশন চলাকালীন পার্লামেন্ট সদস্যদের হাতাহাতি, এক নারী আইনপ্রণেতা আহত
সুমাইয়া ঐশী: [২] মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বাজেট প্রস্তাবনার সময় বিরোধী দলের পক্ষ থেকে এই বাজেটের সমালোচনা করা হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ডেইলি টাইমস

[৩] বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়, প্রস্তাবিত এই বাজেটে দেশের বেকারত্ব এবং মুদ্রাস্ফীতি দূর করার কোনো সমাধানই দেওয়া হয়নি। এর পাল্টা জবাব দেন পিটিআই দলের সদস্যরা। এসময় ক্রমেই পরিস্থিতি মারমুখী হয়ে উঠলে এক পর্যায়ে ধস্তাধস্তি ও একে অন্যের দিকে বাজেটের কপি ছুঁড়ে মারেন পার্লামেন্ট সদস্যরা। এতে চোখে আঘাত লাগে এক নারী আইনপ্রণেতার। তবে গুরুতর আহত হননি তিনি। এএনআই, জিও নিউজ

[৪] এ ঘটনায় উভয় দলই একে অপরকে দোষারোপ করছে। বিরোধী দল বলছে, ইমরান খানের দল কতোটা বেপরোয়া হয়ে উঠেছে এটি তারই একটি দৃষ্টান্ত। অন্যদিকে ক্ষমতাসীন দল বলছে, ঘটনার সূত্রপাত করেছে বিরোধী দলই। সম্পাদনা : মোহাম্মদ রকিব

  • সর্বশেষ
  • জনপ্রিয়