শিরোনাম
◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে? ◈ মহানগর এলাকার সরকারি প্রাথমিকেও আসছে অনলাইন ক্লাস ◈ এসএসসি পরীক্ষা ঘিরে কড়াকড়ি, কর্মকর্তাদেরও চাকরি হারানোর ঝুঁকি

প্রকাশিত : ১৬ জুন, ২০২১, ১১:৪০ দুপুর
আপডেট : ১৬ জুন, ২০২১, ০১:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমণিকে ধর্ষণ ও হত্যা চেষ্টা: অমির অফিস থেকে শতাধিক পাসপোর্ট জব্দ, মামলা করেছে পুলিশ

মহসীন কবির: [২] ঢাকাই সিনেমার নায়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার তার সহকারী তুহিন সিদ্দিকী অমিসহ ৩ জনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা হয়েছে। মঙ্গলবার রাতে রাজধানীর দক্ষিণখান থানায় মামলাটি করেন সাভার থানার পরিদর্শক (তদন্ত) মো. কামাল হোসেন। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি শিকদার মো. শামীম হোসেন। ডিবিসি টিভি ও যুগান্তর

[৩] বুধবার বেলা ১২ টায় গণমাধ্যমকে  শামীম হোসেন বলেন, অমির অফিস থেকে ১০২ টি পাসপোর্ট উদ্ধারের ঘটনায় দক্ষিণখান থানায় এ মামলা হয়েছে। মামলায় ৩ জনকে আসামি করা হয়েছে। তারা হলেন-তুহিন সিদ্দিকী অমি, বাছির ও মশিউর। অমি পরীমনিকে হত্যা ও ধর্ষণচেষ্টা মামলারও আসামি। মঙ্গলবার তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

[৪] আইনশৃংখলা বাহিনী জানিয়েছে, নায়িকা পরীমনিকে ফাঁদে ফেলতে অমিই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। গ্রেফতার হওয়ার পর অমিকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। ক্লাবপাড়ায় অমিও একজন পরিচিত মুখ। তার বাবা তোফাজ্জল হোসেন এক সময় বিদেশে ছোটখাটো চাকরি করতেন। এরপর দেশে ফিরে ব্যবসা শুরু করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়