শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যে চলমান সংক‌টের কার‌ণে বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে না পাকিস্তান ক্রিকেট দল? ◈ মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনায় কাতারে স্থগিত ফুটবল ◈ প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হলেন হাসান শিপলু ◈ ইরানে ‘কঠোর আঘাত’ এখনো করিনি, ‘মূল আক্রমণ শিগগিরই’: ডোনাল্ড ট্রাম্প ◈ বিশেষ ফ্লাইট চালুর সিদ্ধান্ত দুবাইয়ে আটকে থাকা যাত্রীদের জন্য ◈ ইরানে মার্কিন সামরিক অভিযান ইরাকের মতো দীর্ঘস্থায়ী হবে না: পিট হেগসেথ ◈ ইরানকে সমর্থন জানাল চীন ◈ পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন ◈ সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা ◈ মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০৩:০৭ রাত
আপডেট : ১৫ জুন, ২০২১, ০৭:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পরীমনির মামলায় গ্রেপ্তার ৫ জনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা

সুজন কৈরী: [২] চলচ্চিত্র না‌য়িকা পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে সাভার থানায় দা‌য়ের হওয়া মামলায় গ্রেপ্তার নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

[৩] রাজধানীর বিমানবন্দর থানায় সোমবার দিবাগত রাত ১২টার পর মামলা নথিভুক্ত করা হয়।

[৪] মামলার অন্য আসামিরা হলেন- তুহিন সিদ্দিকি অমি, নাজমা আমিন বৃষ্টি, লিপি আক্তার ও সুমি আক্তার।

[৫] বিমানবন্দর থানার এসআই মশিউর আলম বলেন, গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান জোনাল টিমের উপপরিদর্শক মানিক কুমার সিকদার এ মামলা‌টি করেছেন। এর আ‌গে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলার প্রধান দুই আসামি নাসির উদ্দিন মাহমুদ ও অমিকে উত্তরার এক‌টি বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পু‌লিশ। এ সময় ওই বাসা থেকে লিপি, সুমি ও স্নিগ্ধা নামের তিন তরুণীকেও আটক করা হয়। অ‌ভিযানকা‌লে বাসা থে‌কে মাদক উদ্ধার করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়