শিরোনাম
◈ মুক্তিযুদ্ধ-জুলাই গণঅভ্যুত্থান নিয়ে গবেষণায় ৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান: নির্দেশিকা জারি ◈ আ‌র্সেনাল‌কে হা‌রি‌য়ে চার বছর পর ইএফএল কাপ জিতল ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ◈ ইন্টারনেট ডোমেইন এক কোটি ডলার! ◈ হরমুজ ইস্যুতে উত্তেজনা, ১০০ ডলার ছাড়াল তেলের দাম ◈ মুস্তাফিজ না থাকায় কলকাতা নাইটরাইডার্সকে কেউ ভয় পাবে না: রবীচন্দন অশ্বিন ◈ পশ্চিম এশিয়ায় যুদ্ধের প্রভাব পাকিস্তান ক্রিকেট লিগে প‌ড়ে‌ছে ◈ যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা করলে ভারতের দিল্লি-মুম্বাই গুঁড়িয়ে দেবে ইসলামাবাদ! ◈ জ্বালানি ঘাটতি ও নিরাপত্তা সংকটে দেশের পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, মালিকদের সতর্কবার্তা ◈ যৌ.ন আকাঙ্ক্ষা বাড়াতে টেস্টোস্টেরন থেরাপি: সমাধান নাকি লাভজনক ব্যবসা?

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৯:১২ রাত
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বিসিবি পাচ্ছে এক কোটি টাকা

মাহিন সরকার: [২] আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল মাঠে গড়াবে ১৮ জুন। আর তার আগেই আইসিসি এই টেস্ট চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণ দলগুলোর প্রাইজমানি ঘোষনা করেছে।

[৩] শুধুমাত্র চ্যাম্পিয়ন-রানার্সআপ নয়, অংশগ্রহণকারী প্রতিটা দলই পাচ্ছে প্রাইজমানি। সোমবার ১৪ জুন এক বার্তায় আইসিসি এ খবর জানিয়েছে।

[৪] শুক্রবার ১৮ জুন সাদাম্পটনে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইংল্যান্ডের লর্ডসে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। দুদলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়া দলটি পাবে ১.৬ মিলিয়ন ইউএস ডলার। যেদল রানার্সআপ হবে তারা পাবে চ্যাম্পিয়ন হওয়া দলটার অর্ধেক, ৮ লক্ষ ইউএস ডলার।

[৫] আর পয়েন্ট টেবিলের তিনে থাকা দলটা পাবে সাড়ে চার লাখ ইউএস ডলার। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তিন নম্বরে আছে অস্ট্রেলিয়া, তাই অজিদের ঘরেই যাচ্ছে মোটা অংকের প্রাইজমানি।

[৬] চার নম্বরে থাকা দলটা পাবে সাড়ে তিন লাখ ইউএস ডলার, পয়েন্ট তালিকার চারে আছে ইংল্যান্ড। পয়েন্ট তালিকার পাঁচে থাকা পাকিস্তান পাবে দুই লক্ষ ইউএস ডলার।

[৭] আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বাকি চারটা দল ওয়েস্ট ইন্ডিজ, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ পাবে এক লক্ষ ইউএস ডলার করে। যা বাংলাদেশি টাকায় প্রায় ১ কোটি টাকার কাছাকাছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়