শিরোনাম
◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় অটোরিকশার চালক সুমন গ্রেপ্তার ◈ বাংলাদেশ পুলিশে বড় নিয়োগ, আবেদন যেভাবে ◈ ‘মেড ইন বাংলাদেশ’ পোস্টাল ভোটিং প্রযুক্তি নিতে চায় নেপাল-শ্রীলঙ্কা ◈ ধর্ষণ ও নারী নির্যাতনের তদন্তে গুরুত্বপূর্ণ ডিএনএ অধিদপ্তরে জনবলসংকট, ৬৪ পদের ৫৯টিই শূন্য

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:৪৪ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে পৃথক অভিযানে ইয়াবা ও বিয়ার উদ্ধার: আটক ২

ফরহাদ আমিন : [২]কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ২০হাজার ইয়াবা ও বিদেশি৪৫ক্যান বিয়ার উদ্ধার করেছেন র‍্যাব।এঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

[৩]রোববার উপজেলার হোয়াইক্যং এলাকা ও পৌরসভার অলিয়াবাদ এলাকা থেকে ইয়াবা,বিয়ারসহ তাদের আটক করা হয়।

[৪]আটকরা হলেন,বাহারছড়া ইউপি উত্তর শীলখালী এলাকার মোহাম্মদ মিয়ার ছেলে শামশুল আলম(৪১) ও উখিয়া উপজেলার কেওয়াছড়ি এলাকার ফরিদুল আলমের ছেলে আবুল কালাম(৩৫)।

[৫]সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব১৫ ক্যাম্পের সিঃ সহকারী পরিচালক(মিডিয়া)এএসপি আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,হোয়াইক্যং বন বিট কর্মকর্তা কার্যালয়ের সামনে হোয়াইক্যংবাজার-শামলাপুর সড়কে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় শামশুল আলম নামে এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়।উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃতের সাথে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে৪৫,ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।

[৬]অপরদিকে একইদিন বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,পৌরসভার অলিয়াবাদ টেকনাফ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে পাকা রাস্তার উপর ইয়াবা ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।এমন তথ্যের ভিত্তিতে র‍্যাবের একটি দল অভিযানে যায়।র‌্যাব সদস্যদের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। শপিং ব্যাগ তল্লাশি করে২০হাজার ইয়াবা পাওয়া যায়।

[৭]তিনি আরো বলেন,জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করে তারা দীর্ঘদিন ধরে টেকনাফ সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা, বিয়ার সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে।উদ্ধারকৃত বিয়ার ও ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ