শিরোনাম
◈ মোবাইল ব্যাংকিংয়ে সন্দেহজনক লেনদেন ধরবে এআই, নজরে থাকবে অবস্থানও ◈ শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দায়িত্বশীল আচরণের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তারেক রহমান ◈ বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না একীভূত ৫ ব্যাংকের মালিকানা: মন্ত্রিসভায় অনুমোদন ◈ কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১ , ব্যাপক প্রাণহানির আশঙ্কা ◈ ৪৮ ঘণ্টায় বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, ৫ দিন ঝড়-বৃষ্টির পূর্বাভাস ◈ গ্যাস সংকট মোকাবিলায় কক্সবাজারে আরও দুই ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করবে সরকার ◈ কানাডায় কঠোর অভিবাসন নীতি, ফেরত পাঠানোর তালিকায় ৯৬৮ বাংলাদেশি ◈ জুলাই জাদুঘরের ভাস্কর্য অপসারণে হেফাজতের দাবি, তীব্র ক্ষোভ ও প্রতিবাদ ◈ তারেক রহমানকে দিল্লির আমন্ত্রণ: কূটনৈতিক সৌজন্য, নাকি অন্য কোনো সমীকরণ

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২০২৩ সালে শেষ হবে গুলশান-বনানী-বারিধারার লেক

সুজিৎ নন্দী: [২] ‘গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন’ প্রকল্পের ৩শ’ একর কাজের মধ্যে ৮২ একর জায়গা উদ্ধার করতে হবে। পাশাপাশি ৩৫ একর জায়গা অধিগ্রহণ করা হবে। এরই মধ্যে ৮০ কোটি টাকা খরচ হয়েছে। ডিসি অফিসে জমি অধিগ্রহণ বাবদ ২২৩ কোটি জমা আছে। বর্তমানে জমি ক্রয়ের কাজ শুরু হচ্ছে।

[৩] রাজউকের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী বলেন, ঢাকা মহানগরীর সৌন্দর্য বৃদ্ধি, অবৈধ দখল থেকে লেক উদ্ধারসহ বেশ কিছু উদ্দেশ্যকে সামনে রেখে ২০১০ সালে শুরু হয়েছিল। খুব শিঘ্রই পুরোদমে কাজ শুরু হবে।

[৪] সম্প্রতি পঞ্চমবারের মতো এবার চার বছর সময় বাড়িয়ে প্রকল্পটি বাস্তবায়নের মেয়াদ ২০২৩ সালের জুন পর্যন্ত করার প্রস্তাব এসেছে। এতদিন কেবল সময় বাড়ানোর দাবি করলেও এখন এর পাশাপাশি খরচ বাড়ানোরও প্রস্তাব করা হয়েছে। ৪ হাজার ৩৮৬ কোটি টাকার কাজ হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়রিং কোর এই কাজ করবে।

[৫] প্রস্তাব অনুযায়ী, আপাতত রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) দেবে ১৫৮ কোটি ৫০ লাখ ২৫ হাজার এবং সরকার দেবে চার হাজার ৭২৭ কোটি ৬১ লাখ ৭ হাজার টাকা। এরই মধ্যে রাজউক খরচ ও সময় বৃদ্ধির প্রস্তাব করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের কাছে।

[৬] প্রকল্প পরিচালক সাবের আহম্মেদ বলেন, আমরা মূলত লেকটা উদ্ধার করবো। বুয়েটের ডিজাউন মোতাবেক কাজ করবো। পাশাপাশি দুই পাশ্বে ওয়ার্কওয়ে এবং সৌন্দর্য বর্ধনের কাজ করবো।

[৭] জানা যায়, এই প্রকল্পে নতুন করে প্রস্তাব করা হয়েছে ১২ লাখ ৬০ হাজার ৮১৭ দশমিক ৬৫ ঘনমিটার ময়লা অপসারণ, নয়টি ব্রিজ নির্মাণ, পাঁচ হাজার ৩৮৫ দশমিক ০৬ মিটার রানিং মিটার গ্রেড সেপারেটর নির্মাণ, দুই হাজার ৩১৩ দশমিক ০৭ রানিং মিটার সড়ক প্রশস্তকরণ।

[৮] পাশাপাশি পাঁচ হাজার ৬০৭ দশমিক ৪৮ রানিং মিটার রাস্তা নির্মাণ, গৃহস্থালী স্যুয়ারের জন্য এক হাজার ৫শ’ মিটার আরসিসি পাইপ (৩০০ মি.মি.) স্থাপন, গৃহস্থালী স্যুয়ারের জন্য এক হাজার ৫শ’ মিটার আরসিসি পাইপ স্থাপন, দুই হাজার রানিং মিটার ইউ-ড্রেন নির্মাণ করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়