শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ১৪ জুন, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংসদে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর কর প্রস্তাবের তীব্র সমালোচনা

শরীফ শাওন: [২] বেসরকারি বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল শিক্ষার ওপর ১৫ শতাংশ করারোপ প্রস্তাবনার কঠোর সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার ও জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী।

[৩] সোমবার জাতীয় সংসদে মেনন বলেন, বেসরকারি বিশ্বদ্যিালয় ৫ লাখ শিক্ষার্থী লেখাপড়া করাচ্ছে, তাদের ওপর চাপানো কর শেষ বিচারে শিক্ষার্থীদের ওপর পড়বে। শিক্ষা খাতের ১৫.৭ শতাংশ বরাদ্দের ৪ শতাংশই প্রযুক্তি খাতের। করোনায় বিপর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি বাড়ছে, লেখা পড়ার বিকল্প ব্যবস্থার কথা বলা হচ্ছে না।

[৪] করের প্রস্তাবে জাসদ বিরোধিতা করছে জানিয়ে শিরীন আখতার বলেন, কর নির্ভরশীলতা গরিববিরোধী এবং বৈষম্যমূলক রাজস্ব আদায় প্রক্রিয়া।

[৫] শামীম হায়দার পাটোয়ারী বলেন, বাজেটে বেসরকারি শিক্ষা সব থেকে বেশি উপেক্ষিত, ন্যাক্কারজনকভাবে এই করারোপ করা হয়েছে। এ বিষয়ে একজন শিক্ষার্থী বলেছেন, অন্যদেশের সরকার শিক্ষায় ভর্তুকি দেয়, আর আমরা করারোপ করি। বেসরকারিতে পড়া স্টুডেন্টরা আম নাকি, যে দেখলেই পাড়তে মন চাইবে?

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়