শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০২:২৩ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চান্দিনায় অবাধে কয়লা পুড়ায় ক্যান্সারের ঝুঁকিতে এলাকাবাসী

টি. আর. দিদার:[২] কয়লার ধুলাবালি ও কার্বণ মানব দেহের অত্যন্ত ক্ষতিকারক। যার ফলে স্থায়ী শ্বাস কষ্ট হয়ে ফুসফুসে ক্যান্সার হতে পারে। তারপরও কুমিল্লার চান্দিনায় একটি মশার কয়েল ফ্যাক্টরিতে জ্বালানি গ্যাসের পরিবর্তে অবাধে পুড়ানো হচ্ছে মানবদেহের ক্ষতিকারক কয়লা। এতে ক্যান্সারে আক্রান্তের ঝুঁকিতে রয়েছে এলাকাবাসী। পৌর কর্তৃপক্ষের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেও প্রতিকার পাচ্ছে না।

[৩] জানা যায়, গত তিন বছর ধরে চান্দিনা পৌর ভবনের ১’শ মিটার দূরত্বে এবং ছায়কোট টিএন্ডটি অফিস সংলগ্ন এলাকায় ‘গাজী ব্র্যান্ড পাওয়ার জাম্বো’ নামীয় একটি ফ্যাক্টরিতে মশার কয়েল উৎপাদন করে আসছে মালিকপক্ষ। ফ্যাক্টরি চালুর শুরু থেকে তারা কয়েল শুকানোর কাজে এলপি গ্যাস ব্যবহার করলেও সম্প্রতি তারা কয়লা ব্যবহার করছে। পুড়া কয়লার ধোঁয়ায় ফ্যাক্টরির আশপাশের এলাকা দূষিত হওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে এলাকাবাসী। বিষয়টি নিয়ে ফ্যাক্টরি মালিকপক্ষের নিকট এলাকাবাসী একাধিকবার অভিযোগ করেও কোন সমাধান পায়নি। পরে পৌরসভা মেয়র বরাবর একটি লিখিত অভিযোগ করেন তারা।

[৪] স্থানীয় বাসিন্দা আব্দুর রশিদ জানান, বিগত দিনগুলোতে তারা এলপি গ্যাস ব্যবহার করতো। এখন তারা গ্যাসের পরিবর্তে কয়লা ব্যবহার করছেন। এলাকাবাসীর পক্ষে তাদেরকে বারবার বলা হলেও তারা আমাদের কোন বাধা-নিষেধ মানছেন না।

[৫] ফ্যাক্টরির দেওয়াল ঘেঁষা আল মাদানি জামে মসজিদে আসা মুসল্লিদের সাথে কথা বলে জানা গেছে, মসজিদের সাথে ফ্যাক্টরির অবস্থান হওয়ায় প্রতি মুর্হূতে কয়লার ধোঁয়া মসজিদে প্রবেশ করছে। কালো ধোঁয়ায় মুর্হূতের মধ্যে মসজিদের ফ্লোর ময়লা হচ্ছে, এতে করে মসজিদে নামাজ পড়তে এসে বেশ বিপাকে পড়ছেন মুসল্লিরা।

[৬] জানতে চাইলে ফ্যাক্টরির ম্যানেজার নাসির আলম জানান, জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহার করলে তাতে মুনাফা কম হয়। ফ্যাক্টরির শ্রমিকদের বেতন দেওয়া কষ্ট হয়ে যায়। তাই অনেকটা বাধ্য হয়েই আমরা কয়লা ব্যবহার করছি।

[৭] চান্দিনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হাসান জানান- কয়লার ধুলাবালি ও কার্বণ শ্বাস প্রশ্বাসের সাথে মানব দেহের ভিতরে ঢুকে ফুসফুসে জমা হয়ে স্থায়ী শ্বাস কষ্ট হয়ে ক্যান্সার আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
এ ব্যাপারে চান্দিনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুর রব জানান, আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ফ্যাক্টরির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

  • সর্বশেষ