শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৪ জুন, ২০২১, ০১:৫৫ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২১, ০১:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাটোরে কৃষিজমিতে ড্রেন খোঁড়ার সময় পরিত্যক্ত অবস্থায় রাইফেলের ৩৭৯টি গুলি উদ্ধার

জেরিন আহমেদ: [২] সোমবার (১৪ জুন) সকালে সদর বালিয়াডাঙ্গা জনৈক আয়নালের জমিতে বর্গাচাষী আফাজ উদ্দিন সকালে ড্রেন করার সময় মাটি খুড়তে গিয়ে এই গুলির সন্ধান পান।

[৩] প্রত্যক্ষদর্শীরা জানান, কৃষক আয়নাল হকের জমিটি আফাজ উদ্দিন নামের এক চাষি বর্গা নিয়ে চাষাবাদ করেন। জমি থেকে পানি নিষ্কাশনের জন্য ড্রেন কাটতে শ্রমিক নেন তিনি। শ্রমিকরা ড্রেন কাটার সময় মাটি কাটলে রাইফেলের কয়েকটি পরিত্যক্ত গুলি দেখতে পান। পরে কোদাল দিয়ে মাটি খুঁড়তে থাকলে বেরিয়ে আসে আরও গুলি। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়। সূত্র: ঢাকা পোস্ট

[৪] সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আব্দুল মতিন জানান, সকালে সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের আয়নাল হক তার জমিতে সেচের জন্য নালা তৈরি করতে যান। এ সময় দুই তিন ফুট গভীরে থ্রি নট থ্রি রাইফেলের গুলিগুলো বেরিয়ে আসে।

[৫] পরে তারা পুলিশকে জানালে পুলিশ গিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়। তবে গুলিগুলো ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কার হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করেন ওসি। সূত্র: ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়